, , ,
শিরোনামঃ
আমরা নারায়ণগঞ্জে এআই ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিব যাতে অপরাধীদের শনাক্ত করা যায়: এমপি দিপু অপ-সাংবাদিকতা অভিযোগে সুলতান আটক; মুচলেকায় মুক্ত সিদ্ধিরগঞ্জে জাসাসের ৭ নং ওয়ার্ডে নতুন কমিটি ঘোষণা  বন্দরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাতের অভিযোগ  সিদ্ধিরগঞ্জে একাধিক মাদক মামলার আসামি জসিম গ্রেপ্তার  বিএনপি নেতা শামসুদ্দিনের নির্দেশে বৃদ্ধকে পিটিয়ে হত্যা; ভাতিজাসহ ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা শব্দদূষণের বিরুদ্ধে অভিযান  চালিয়েছে পরিবেশ অধিদপ্তর; জরিমানা সিদ্ধিরগঞ্জে এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ একজন গ্রেপ্তার  বন্যাদুর্গত প্রতিবন্ধীদের মাঝে দ্রুত সময়ে ত্রাণ নিয়ে হাজির মানবিক ডিসি জাহিদুল ইসলাম মিঞা সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার 

বিকেএমইএ সংগঠনের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হাতেম

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

মার্কিন বাজারে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের প্রসার ঘটাতে কাজ করবে বিকেএমইএ, এমনটাই জানিয়েছেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হাতেম। রোববার (২৫ আগস্ট) সংগঠনটির এক জরুরি বোর্ড সভায় সভাপতির দায়িত্ব গ্রহণের পর গণমাধ্যকে তিনি এই কথা জানান।

মোহাম্মদ হাতেম বলেন, ‘বাণিজ্য অঞ্চলে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা অব্যাহত রাখতে আমরা ইইউ‘র সাথে আবার আলোচনা শুরু করার জন্য সরকারের সাথে কাজ করবো। এছাড়া মার্কিন বাজারে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের প্রসার ঘটাতে কাজ করবে বিকেএমইএ’র নব গঠিত কমিটি।

বিকেএমইএর নবনির্বাচিত এই সভাপতি আরও বলেন, আমাদের অগ্রাধিকার হবে কেন্দ্রীয় ব্যাংকের সাথে শিল্পের জন্য অর্থায়নের সমস্যা সমাধানের জন্য কাজ করা এবং শুল্ক আইন এবং কিছু সমস্যা সম্পর্কিত পদ্ধতিগুলো কমিয়ে আনতে এনবিআরের সাথে কাজ করবো।

 

একই বোর্ড সভায় ফতুল্লা অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফজলে শামীম এহসানকে নির্বাহী সভাপতি এবং মাইক্রো ফাইবার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ শামসুজ্জামানকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়।

এর আগে, সংগঠনের সাবেক সভাপতি সেলিম ওসমান ব্যক্তিগত কারণ ও অসুস্থতার কথা উল্লেখ করে তার সভাপতি ও বোর্ড পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।