নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে শব্দদূষণের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় একটি যানবাহনকে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী শব্দদূষণকারী একটি যানবাহনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে একটি হর্ন জব্দ করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সুনিম সোহানার নেতৃত্বে সদর উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নারায়ণগঞ্জ সদর থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি দল অংশ নেয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রীমা আক্তার প্রসিকিউশন প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তর জানায়, নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা, যানবাহন ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply