, , ,
শিরোনামঃ
পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান বন্দরে প্রকাশ্যে স্বর্ণের দোকানে ডাকাতি: এক যুবক গ্রেপ্তার, ১৮ ইঞ্চি চাকু উদ্ধার সিদ্ধিরগঞ্জে মৃত শ্রমিক নেতাকর্মীদের স্মরণে দোয়া মাহফিল, আর্থিক সহায়তা প্রদান রাজপথে বিএনপির উপস্থিতি আতঙ্কের নয়, জনগণের নিরাপত্তার জন্য: মাসুকুল ইসলাম রাজীব মাদক-সন্ত্রাস নির্মূলে যে-ই হোক, কোনো ছাড় নেই: এড. সাখাওয়াত ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতে সরকারের সহযোগিতার আশ্বাস মামুন মাহমুদের নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে এনডিএ চেয়ারম্যান রাজীবের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুতের তারে দগ্ধ ৫ ছাত্রী, চারজনের অবস্থা আশঙ্কাজনক রূপগঞ্জে ৮ শতাধিক কৃতি শিক্ষার্থী পেল মেধা বৃত্তি ও সম্মাননা আল হেলাল কম্পিউটার ট্রেনিং সেন্টারের ব্যাচ-৯৩-এর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জে মানবাধিকার ফাউন্ডেশনের মীরকাদিম পৌর কমিটির সদস্যদের পরিচয়পত্র বিতরণ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশনের মুন্সিগঞ্জ জেলার মীরকাদিম পৌরসভা কমিটির নবনির্বাচিত সদস্যদের মাঝে সংগঠনের পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।

শনিবার মীরকাদিম পৌরসভায় আয়োজিত অনুষ্ঠানে সদস্যদের হাতে পরিচয়পত্র তুলে দেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মফিজুর রহমান সোহেল।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অ্যাডভোকেট লাকি আক্তার। কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ সহ আর উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির পরিচালক তদন্ত এবং মুন্সিগঞ্জ জেলা কমিটির সভাপতি সাইদুর রহমান সাঈদ, জেলা কমিটির সহকারী মহিলা বিষয়ক সম্পাদিকা জিয়াসমিন আক্তার ময়না।

নবগঠিত মীরকাদিম পৌরসভা কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি আজাদ সুলতান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মুরাদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি মুক্তার হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মুন্নি আক্তার, মহিলা বিষয়ক সম্পাদিকা পিংকি আক্তার, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আল-আমিন এবং সহকারী মহিলা বিষয়ক সম্পাদিকা মারিয়া ইসলাম। এছাড়াও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির সভাপতি মফিজুর রহমান সোহেল বলেন, মানবাধিকার সুরক্ষা ও আইনগত সহায়তা পৌঁছে দেওয়াই সংগঠনের মূল লক্ষ্য। মীরকাদিম পৌরসভায় সাধারণ মানুষের পাশে থেকে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সচেতনতা ও আইনি সহায়তা কার্যক্রম আরও জোরদার করা হবে।

পরিচয়পত্র বিতরণের মাধ্যমে মীরকাদিম পৌরসভা কমিটির সাংগঠনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো বলে জানান নেতৃবৃন্দ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।