, , ,
শিরোনামঃ
সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী ৯৫ শতাংশ কাজ শেষ, সড়কের মাঝখানে শতাধিক বিদ্যুতের খুঁটি ফতুল্লায় মাদরাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী; আইসিইউতে ৩ সিদ্ধিরগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যুবদল নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান সাহেদ আহমেদের ফতুল্লায় শ্রমিক আন্দোলনে ইন্ধনের অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রূপগঞ্জে গভীর রাতে পৃথক স্থানে দুটি বাসে আগুন, দুর্বৃত্ত শনাক্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, নতুন আইনে গ্রেপ্তার ১২ সোনারগাঁয়ে চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ আড়াইহাজারে বিএনপি-ছাত্রদলের দুই নেতার অনুসারীদের সংঘর্ষ, আহত ৭

সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

১০নভেম্বর মঙ্গলবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রাজিয়া মেমোরিয়াল ট্রাস্টের সহযোগী প্রতিষ্ঠান দাউদপুর জেনারেল হাসপাতাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সন্ত্রাসী কর্মকান্ড জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। যেকোন উসকানিতে ধৈর্য ধরতে হবে। সাহস থাকলে আসেন। অহেতুক সুড়সুড়ি দিবেন না। উসকানিদাতাদেরকেও আইনের আওতায় আনতে হবে। সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে। জেলায় জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করা হবে। ছেলে মেয়েদের মাদক থেকে দূরে রাখতে হবে। ৫আগস্টের আগে যারা ক্ষমতায় ছিলেন তারা দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে পালিয়ে গেছেন।

সভায় সভাপতিত্ব করেন মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডা. মোঃ অজিজুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু, রাজিয়া মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান ডা. মুহাম্মদ ওয়াহেদুর রহমান, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন প্রমুখ।
সভায় সমাজকল্যাণ মন্ত্রী আরও বলেন, পটকাবাজি, বোমা বাজি বাসে আগুন লাগানো মানুষকে উসকানি দেওয়া আওয়ামী লীগের ইতিহাস।

সারাদেশের মানুষকে মনে রাখতে হবে এই আওয়ামী লীগ হোটেল শেরাটনের সামনে দোতলা বাসে আগুন লাগিয়ে কীভাবে মানুষ পুড়িয়েছিল। আওয়ামী লীগ আবার আগুন সন্ত্রাস শুরু করেছে। তারা এদেশের মানুষকে শান্তিতে থাকতে দিতে চায় না। দেশের মানুষকে সাথে নিয়ে তাদের রুখে দিতে হবে। বিএনপি সরকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যা করা দরকার তা করছে। মানুষের সুস্বাস্থ্য, সুশিক্ষা ও সকল উন্নয়ন সরকারের একার পক্ষে সম্ভব নয়। সরকারের পাশাপাশি আর্থিকভাবে স্বচ্ছলদের এগিয়ে আসতে হবে।

সরকার সুযোগ সৃষ্টি করে দিবে। আইনি সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করবে। তবেই দেশের সার্বিক উন্নয়ন হবে।
পরে নাম ফলক উন্মোচন করে দাউদপুর জেনারেল হাসপাতাল উদ্বোধন করা হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।