, , ,
শিরোনামঃ
ফতুল্লায় শ্রমিক আন্দোলনে ইন্ধনের অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রূপগঞ্জে গভীর রাতে পৃথক স্থানে দুটি বাসে আগুন, দুর্বৃত্ত শনাক্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, নতুন আইনে গ্রেপ্তার ১২ সোনারগাঁয়ে চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ আড়াইহাজারে বিএনপি-ছাত্রদলের দুই নেতার অনুসারীদের সংঘর্ষ, আহত ৭ আজমেরী ওসমানের সহযোগী হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে ট্যাংকলরির ট্যাংকে বিষাক্ত গ্যাসে প্রাণ গেল যুবকের, উদ্ধার করতে গিয়ে ম্যানেজারও অচেতন জাপানে সোনা চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার গোগনগরের সাবেক চেয়ারম্যান ফজর আলী ফতুল্লায় ইয়াবা-নগদ ৬০ হাজার টাকা ও প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: মাসুদুজ্জামান

ফতুল্লায় শ্রমিক আন্দোলনে ইন্ধনের অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লায় শ্রমিক আন্দোলনে ইন্ধন দেওয়ার অভিযোগে সাইফুল ইসলাম খোকন (৪৫) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফতুল্লা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কমিটির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক।

সোমবার (৯ নভেম্বর) রাত ৯টার দিকে ফতুল্লার দাপা বেপারীপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। খোকন ওই এলাকার মৃত নুর ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামীমের নেতৃত্বে পুলিশের একটি দল দাপা বেপারীপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় সাইফুল ইসলাম খোকনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে শ্রমিক আন্দোলনে ইন্ধন দেওয়ার অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, সাইফুল ইসলাম খোকন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের পদধারী নেতা। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।