, , ,
শিরোনামঃ
শ্রমিক অসন্তোষে আওয়ামী লীগের ইন্ধনের অভিযোগ এমপি আব্দুল্লাহ আল আমিনের শ্রমিক অসন্তোষে উসকানিদাতাদের ছাড় নয়, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এসপির বন্দরে ১৮ মামলার আসামি ‘ডাকাত সর্দার’ আসলাম গ্রেপ্তার, সহযোগীও আটক নারায়ণগঞ্জে ৬০০ কাব স্কাউটের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান নারায়ণগঞ্জে দিনব্যাপী নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন জাতীয় সংহতি প্রতিদিনের আচরণ ও দায়িত্ববোধে প্রতিফলিত হওয়া উচিত: এসপি হাবিবুর রহমান জাতীয় সংহতির মাধ্যমে সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যাশা জেলা প্রশাসক রায়হান কবিরের সার্বভৌমত্ব র‍্যালিতে আনিসুল ইসলাম সানির নেতৃত্বে নারায়ণগঞ্জ জাসাসের অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে রাস্তার বিরোধে লাঠিসোঁটার আঘাতে চা দোকানি নিহত নারায়ণগঞ্জে ৭ নভেম্বর উপলক্ষে জেলা প্রশাসনের আলোচনা সভা

বন্দরে ১৮ মামলার আসামি ‘ডাকাত সর্দার’ আসলাম গ্রেপ্তার, সহযোগীও আটক

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের বন্দরে বিশেষ অভিযান চালিয়ে ডাকাত দলের প্রধান হিসেবে পরিচিত মো. আসলামকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অপরাধে বন্দর থানাসহ বিভিন্ন থানায় মোট ১৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। একই অভিযানে তাঁর সহযোগী হিসেবে পরিচিত মো. আলমগীরকেও (৩৭) গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) বন্দর থানা পুলিশের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আসলাম বন্দরের মনারবাড়ী এলাকার মৃত আলী হোসেনের ছেলে। অন্যদিকে, আলমগীর নোয়াদ্দা এলাকার আবদুর রশিদ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বন্দর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বিনয় বাড়ৈর নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে আসলামকে গ্রেপ্তার করে। একই দিনে এসআই লুৎফর রহমানের নেতৃত্বে পুলিশের অপর একটি দল অভিযান চালিয়ে তাঁর সহযোগী আলমগীরকে গ্রেপ্তার করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, ২০২৪ সালের ১ অক্টোবর বন্দর থানায় দায়ের করা একটি ডাকাতি মামলায় (মামলা নম্বর-২, জিআর নম্বর-৩০৪) আসলামের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৫ ও ৩৯৭ ধারায় অভিযোগ রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ অন্যান্য অভিযোগে মোট ১৮টি মামলা রয়েছে।

ওসি আরও জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।