ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকায় আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও মহাসমাবেশে অংশ নিতে নারায়ণগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে যোগ দিয়েছে সদর থানা যুবদল।
দিবসটি উপলক্ষে নারায়ণগঞ্জ সদর থানা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম আপনের নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে মহানগর যুবদলের বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন নেতাকর্মীরা। পরে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্যসচিব সাহেদ আহম্মেদের নেতৃত্বে বিশাল গাড়িবহর নিয়ে ঢাকায় অনুষ্ঠিত মহাসমাবেশের উদ্দেশ্যে রওনা হন তাঁরা।
এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য দেখা যায়। দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো মিছিল। ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা ধারণ করে দলীয় কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে নিজেদের সাংগঠনিক ঐক্য ও শক্তির জানান দেন যুবদলের নেতাকর্মীরা।
সদর থানা যুবদলের নেতাকর্মীরা জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে অংশ নেওয়া তাঁদের জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায়িত্ব। দলের আদর্শ, সাংগঠনিক ঐক্য এবং ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার প্রত্যয় নিয়েই তাঁরা এ কর্মসূচিতে যোগ দিয়েছেন।
মিছিলে ও কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানা যুবদল নেতা আব্দুল হালিম, রিপন, রেজাউল করিম রেজা, রবিউল ইসলাম, আরিফুল ইসলাম নয়ন, মানিক বেপারী, আব্দুল খালেক, মো. নান্টু, নাসের হক ইমন, মো. রতন মিয়া, সাদ্দাম হোসেন রনি, হোসাইন, তানভীর, লিটন, মিরাজুল ইসলাম জনি, বলাই মন্ডলসহ সদর থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
Leave a Reply