, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে জমি বিরোধে রাতের আঁধারে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, ৯৯৯-এ ফোনে ঘটনাস্থলে পুলিশ ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আহ্বান শেখ মোহাম্মদ অপুর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মোঃ নাজমুল হকের শুভেচ্ছা ৭ নভেম্বরের ঐতিহাসিক শিক্ষা ধারণ করে দেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বাদশার ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য ও সংহতির আহ্বান জানালেন রেজা রিপন তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, বন্ধু আহত বন্দরে তিন অসুস্থ বিএনপি নেতার পাশে এমপি আবুল কালাম, ছুটে গেলেন বাড়িতে নারায়ণগঞ্জে সেন্ট পলস চার্চের প্লাটিনাম জুবিলী, উদযাপনে ভ্যাটিকানের রাষ্ট্রদূত সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নতুন নেতৃত্বে আব্দুস সাত্তার ও ইমরান ৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তির ঐক্য সুদৃঢ় করার আহ্বান মশিউর রহমান রনির

৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তির ঐক্য সুদৃঢ় করার আহ্বান মশিউর রহমান রনির

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশবাসী এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।

এক শুভেচ্ছা বার্তায় মশিউর রহমান রনি বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। এ দিনের চেতনা জাতীয় ঐক্য, সংহতি ও প্রগতির ধারাকে এগিয়ে নেওয়ার পাশাপাশি স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার প্রেরণা জোগায়।

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয়তাবাদী চেতনার বিকাশে তাঁর ভূমিকা দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

যুবদলের এই নেতা আরও বলেন, ৭ নভেম্বরের চেতনা জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হওয়ার শিক্ষা দেয়। বর্তমান সময়ের প্রেক্ষাপটে দেশ ও জাতির কল্যাণে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সব নেতাকর্মীকে পারস্পরিক ঐক্য, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করার মধ্য দিয়েই গণতান্ত্রিক অধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামকে আরও এগিয়ে নিতে হবে।

পরিশেষে ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানিয়ে দেশবাসী এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান মশিউর রহমান রনি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।