, , ,
শিরোনামঃ
৭ নভেম্বর উপলক্ষে দেশবাসী ও নেতাকর্মীদের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুু মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: সেলিম হোসেন দিপু রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের ওপর হামলা ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য ও সংহতির আহ্বান যুবদল নেতা সজলের শ্রমিকদের সচেতনতায় ভেস্তে গেছে পোশাকশিল্প ধ্বংসের দেশি-বিদেশি চক্রান্ত: রাজীব শ্রমিক অসন্তোষের মধ্যেও সচল সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জের শিল্পাঞ্চল, সমন্বয়ে নেতৃত্বে সজীব ঘুষ-হয়রানি বন্ধ হলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দিতে পারব’—মাসুদুজ্জামান বন্দরে পারিবারিক কলহের জেরে তিন সন্তানের জনকের মৃত্যু, মর্গে মরদেহ শ্রমিক অসন্তোষে ইন্ধনদাতাদের হুঁশিয়ারি এমপি নজরুল ইসলাম আজাদের, বিসিক শিল্পাঞ্চলে কারখানা পরিদর্শন শ্রমিক অসন্তোষ নিরসনে নারায়ণগঞ্জে সমন্বয় বৈঠক, আলোচনার মাধ্যমে সংকট সমাধানের তাগিদ

রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের ওপর হামলা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় মাদকের ব্যবসার প্রতিবাদ করায় মাদক কারবারিরা আবুল কালাম(৩৫) নামে এক পুলিশ কনস্টেবলের হাত-পা ভেঙে পায়ের রগ কেটে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

৫ নভেম্বর বৃহস্পতিবার রাত ১১টার দিকে রূপগঞ্জের তারাবো পৌরসভার মাসাবো এলাকার বাসিন্দা ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্য (এপিবিএন) আবুল কালাম ছুটিতে গ্রামের বাড়িতে এসে মাদকারবারিদের হামলার শিকার হয়েছেন। আবুল কালাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলেন।

আবুল কালাম গত মাসে মাসাবো এলাকার মাদক কারবারি শাহাদাত হোসেন(৩২) ও এমদাদুল হককে (২৯) পুলিশে ধরিয়ে দিতে সহযোগিতা করেন। এরপর থেকে আবুল কালামকে মাদক কারবারি শাহাদাত হোসেনের ছোট ভাই শাহজালাল ভয়ভীতি, হুমকি-ধমকি দিয়ে আসছিল। গত বৃহস্পতিবার রাতে শাহজালাল ফোন করে আবুল কালামকে তার বাড়ি থেকে ডেকে একটি নির্জন স্থানে নিয়ে যায়। এ সময় শাহজালাল ও তার সমর্থিত ১০/১৫ সদস্যের একদল যুবক আবুল কালামকে নির্যাতন চালিয়ে হাত-পা ভেঙে দিয়ে পায়ের রগ কেটে দেন। একপর্যায়ে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আবুল কালামকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বেসরকারি হাসপাতাল ও পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, পুলিশ সদস্য আবুল কালাম তার গ্রামের বাড়িতে ছুটিতে এসে মাদক কারবারিদের হামলার শিকার হয়েছেন। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।