নিউজ ২৪ নারায়ণগঞ্জ
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. মিয়া চাঁন।
তিনি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৭৫ সালের ৩ নভেম্বরের সামরিক অভ্যুত্থানের পর তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে গৃহবন্দি করা হয়। পরবর্তী সময়ে ৭ নভেম্বর সেনাসদস্যদের অভ্যুত্থান এবং সাধারণ মানুষের অংশগ্রহণে তিনি মুক্ত হন। এ ঘটনাকে কেন্দ্র করে দিনটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পরিচিতি লাভ করে।
মিয়া চাঁন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শ, দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনা দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা জোগায়। সেই আদর্শকে ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা করছি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতীয় ঐক্য ও পারস্পরিক সহনশীলতা বজায় রেখে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
মিয়া চাঁন বলেন, বিভেদ ও প্রতিহিংসা পরিহার করে একটি স্থিতিশীল, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ৭ নভেম্বরের চেতনা হোক জাতীয় ঐক্য, দেশপ্রেম ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রেরণা।
সবশেষে তিনি ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, এ দিবসের চেতনায় দেশ ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
Leave a Reply