, , ,
শিরোনামঃ
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত-১ বিয়ার পানের অভিযোগে কারাদণ্ডের পর রূপগঞ্জ স্বেচ্ছাসেবক দলের নেতা আলী আহম্মেদ বহিষ্কার ফতুল্লায় শ্রমিক আন্দোলনে উসকানি-নাশকতার অভিযোগে মামলা, আসামি ১ হাজার ৫২১ শিবু মার্কেটে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু মোকারম গ্রেপ্তার শ্রমিক আন্দোলনে অনুপ্রবেশ করে শিল্প ধ্বংসের ষড়যন্ত্র, সতর্ক থাকার আহ্বান সজলের নারায়ণগঞ্জের গার্মেন্টস শিল্প রক্ষায় সক্রিয় এমপি নজরুল ইসলাম আজাদ, স্থিতিশীলতা ফেরাতে নানা উদ্যোগ শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতে কাজ করছে সরকার, আন্দোলনকে পুঁজি করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: সাখাওয়াত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১১ রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফিটে প্রবাসীর গাড়িতে ডাকাতি, চালকসহ তিন জন গ্রেফতার

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১১

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে বৈষম্যবিরোধী মামলার দুই আসামি, ছয় মাদকসেবী, সড়ক দুর্ঘটনা মামলার এক আসামি, ডাকাতি মামলার এক আসামি এবং একজন ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে গ্রেপ্তার ছয় মাদকসেবী হলেন— জাহিদ হাসান নিলয় (২১), রমজান (৪২), মোঃ কাউসার (২৮), মোঃ ফরহাদ (২৬), আবু সাঈদ (৩৩) ও মোঃ রুবেল (২৬)। তারা সবাই সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার দুজন হলেন— সোনারগাঁ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ উজ্জল (৪৪) এবং পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য মোঃ বিল্লাল হোসেন (৩৬)।

এ ছাড়া সড়ক দুর্ঘটনা মামলায় কুমিল্লার লালমাই থানার উত্তর ধনপুর এলাকার আবু ইউসুফ (৩১), ডাকাতি মামলায় ময়মনসিংহের গৌরীপুর থানার মোবারকপুর এলাকার সাইফুল ইসলাম (৩৮) এবং ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে সোনারগাঁয়ের খিদিরপুর এলাকার মোঃ পারভেজ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে সোনারগাঁ থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।