, , ,
শিরোনামঃ
দ্বিতীয় দিনেও লিংক রোড অবরোধ, পুলিশের ব্যারিকেড ভেঙে সড়কে শ্রমিকরা মজুরি নিয়ে আলোচনার আগেই অস্থিরতা সৃষ্টি অযৌক্তিক, শ্রমিকদের ব্যবহার করে ষড়যন্ত্রের অভিযোগ রাজীবের শ্রমিক অসন্তোষে ইন্ধনদাতাদের চিহ্নিত করা হচ্ছে, নেওয়া হবে আইনগত ব্যবস্থা: এমপি আজাদ বন্দরে ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর ৩০ হাজার টাকা মজুরির দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অন্তত ৩০ বন্দরে বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার নারায়ণগঞ্জে স্ত্রীর দায়ের করা মামলায় সাজাপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কারাগারে শ্রমিক আন্দোলন ঘিরে অপপ্রচারের অভিযোগ মাসুদুজ্জামানের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১২ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতা বজায় রাখতে শ্রমিক আন্দোলনে সতর্ক থাকার আহ্বান নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো: মিয়া চাঁনের

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১২

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মাদকসেবী হিসেবে ৫ জন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ জন, বৈষম্য-সম্পর্কিত মামলায় ২ জন, চুরির মামলায় ১ জন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ১ জন রয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক পিপিএমের নেতৃত্বে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

মাদকসেবী হিসেবে গ্রেপ্তার ৫ জন হলেন— মোঃ করিম সাহ (৩০), মিহাদুল (২২), মোঃ রানা, মোঃ ফয়সাল এবং মোঃ নাইম (২২)।

বৈষম্য-সম্পর্কিত মামলায় গ্রেপ্তার ২ জন হলেন— সোনারগাঁ উপজেলার কাফুরদী গ্রামের রবিউল প্রধানের ছেলে মোঃ ফাহিম প্রধান (২৫)। তিনি সোনারগাঁ সরকারি ডিগ্রি কলেজ শাখার ছাত্রলীগের সক্রিয় সদস্য ছিলেন। একই মামলায় সোনারগাঁ পৌরসভার হাতকোপা গ্রামের মৃত আব্দুল মান্নাফ মোল্লার ছেলে আবুল কাশেম মোল্লা (৬৫) গ্রেপ্তার হয়েছেন। তিনি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সোনারগাঁ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি ছিলেন।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৩ জন হলেন— নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের কলতাপাড়া এলাকার হযরত আলী (৬৪), কাঁচপুর ইউনিয়নের সেনপাড়া এলাকার মোঃ শাহ আলম (৪৩) এবং শরীয়তপুর জেলার সখিপুর থানার দুলারচর এলাকার মোঃ ইসমাইল হোসেন সিরাজী (৩৮)।

এ ছাড়া চুরির মামলায় মফিজুল গাজী (২২) এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় সাদ্দাম হোসেন (৩৯) নামে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

সোনারগাঁয়ে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা পুলিশ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।