, , ,
শিরোনামঃ
রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ দুই বলয়ের রাজনীতিতে দুই দিকেই বিথী! আইনজীবী ফোরামে প্রশ্ন—বিথী তুমি কার? রাসেল হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু, শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র সিদ্ধিরগঞ্জে ৩৩ লাখ টাকার চোরাই জেট ফুয়েলসহ ট্যাংকার জব্দ, আওয়ামী লীগ নেতা ইয়ারসহ মূল অভিযুক্তরা অধরা বিস্কুটের প্যাকেটে ৪.২ কেজি গাঁজা, সোনারগাঁয়ে নারী মাদক কারবারি গ্রেপ্তার ৩০ হাজার টাকা মজুরির দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের সাড়ে ৫ ঘণ্টার অবরোধ, ভোগান্তিতে নগরবাসী গোদনাইলে হলি উইলস স্কুলে ব্যতিক্রমী চকলেট উৎসব, এক মুষ্টিতে সর্বোচ্চ ৪২টি! শ্রমিক আন্দোলনে হামলা-ভাঙচুরকারীদের শনাক্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা চলছে: এমপি আজাদ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, লিংক রোডে তীব্র যানজট অসামাজিক কাজে লিপ্ত নারী-পুরুষ সহ গ্রেপ্তার ৩১ ‎

রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন দগ্ধ হয়েছেন।

সোমবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার পাড়াগাঁও এলাকার সিম গ্রুপের কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মেকানিক্যাল সাইটের ফায়ার সুপারভাইজার নাইমুল হাসানকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে বাকি তিনজনের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম চারজন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

তবে, পুলিশ চারজন আহত হওয়ার কথা জানালেও সিম গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম একজন শ্রমিক দগ্ধ হওয়ার কথা জানিয়েছেন।

প্রশাসনিক কর্মকর্তা রেজাউল করিম বলেন, রাতে কারখানার বয়লার সেকশনের পাশে থাকা ডায়ার কম্প্রেসার মেশিনে বিস্ফোরণ ঘটে। এতে একজন শ্রমিক দগ্ধ হন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
এদিকে বিস্ফোরণের খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।