, , ,
শিরোনামঃ
বিস্কুটের প্যাকেটে ৪.২ কেজি গাঁজা, সোনারগাঁয়ে নারী মাদক কারবারি গ্রেপ্তার ৩০ হাজার টাকা মজুরির দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের সাড়ে ৫ ঘণ্টার অবরোধ, ভোগান্তিতে নগরবাসী গোদনাইলে হলি উইলস স্কুলে ব্যতিক্রমী চকলেট উৎসব, এক মুষ্টিতে সর্বোচ্চ ৪২টি! শ্রমিক আন্দোলনে হামলা-ভাঙচুরকারীদের শনাক্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা চলছে: এমপি আজাদ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, লিংক রোডে তীব্র যানজট অসামাজিক কাজে লিপ্ত নারী-পুরুষ সহ গ্রেপ্তার ৩১ ‎ সোনারগাঁয়ে দুই শিল্পপ্রতিষ্ঠানে ডাকাতি: আন্তজেলা অভিযানে ৫ জন গ্রেপ্তার, উদ্ধার ২০০ কেজি তামার তার বন্দরে প্রবাসীর স্ত্রী হত্যা: মৃত্যুদণ্ড কমিয়ে আসামির যাবজ্জীবন নারায়ণগঞ্জে ডিবির অভিযানে আটক আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী আক্তার নূর স্মৃতির টানে এক মঞ্চে তোলারামের সাবেক শিক্ষার্থীরা, ২৮ নভেম্বর ওসমানী স্টেডিয়ামে মহামিলন

গোদনাইলে হলি উইলস স্কুলে ব্যতিক্রমী চকলেট উৎসব, এক মুষ্টিতে সর্বোচ্চ ৪২টি!

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

শিশুদের আনন্দ, উচ্ছ্বাস আর প্রাণবন্ত অংশগ্রহণে নারায়ণগঞ্জের গোদনাইলে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী বার্ষিক চকলেট উৎসব। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান হলি উইলস স্কুলে আয়োজিত এ উৎসবে শিক্ষার্থীদের মধ্যে ছিল চকলেট সংগ্রহের মজার প্রতিযোগিতা। এক মুষ্টিতে কে কত বেশি চকলেট নিতে পারে, তা নিয়েই মেতে ওঠে খুদে শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় একেকজনের মুষ্টিতে সর্বনিম্ন ২৪টি থেকে সর্বোচ্চ ৪২টি চকলেট ওঠে।

সোমবার (২ নভেম্বর) সকালে আয়োজিত এ উৎসবে শিশুদের হাসি, উচ্ছ্বাস ও আনন্দমুখর পরিবেশে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের বিনোদন ও সৃজনশীল আনন্দের সুযোগ করে দিতেই প্রতিবছর এমন ব্যতিক্রমী আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ।

চকলেট উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক বিল্লাল হোসেন রবিন। এ সময় উপস্থিত ছিলেন হলি উইলস স্কুলের কর্ণধার ও দৈনিক সংবাদের নির্বাহী সম্পাদক সালাম যুবায়ের, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা শামীম, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে সাংবাদিক বিল্লাল হোসেন রবিন বলেন, শিক্ষার্থীদের আনন্দ দিতে হলি উইলস স্কুল কর্তৃপক্ষ প্রতিবছরই এমন ব্যতিক্রমী চকলেট উৎসবের আয়োজন করে থাকে। গতবারের মতো এবারও শিশুদের প্রাণবন্ত এই আয়োজনে উপস্থিত হতে পেরে তিনি আনন্দিত।

তিনি আরও বলেন, শিশুদের হাসি-আনন্দে মুখরিত থাকুক হলি উইলস স্কুল। এ প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও অগ্রযাত্রা কামনা করছি।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি শুধু চকলেট সংগ্রহের প্রতিযোগিতায় সীমাবদ্ধ থাকেনি; বরং শিশুদের জন্য আনন্দ ভাগাভাগি, সহপাঠীদের সঙ্গে মেলবন্ধন এবং বিদ্যালয়জীবনে স্মরণীয় মুহূর্ত তৈরির এক অনন্য আয়োজনে পরিণত হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।