, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে মহাসড়কে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৪, উদ্ধার ২ লাখ টাকার মালামাল রূপগঞ্জে ট্রাকভর্তি ৬৪২ বোতল ফায়ারড্রিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার দক্ষ ও আত্মনির্ভরশীল যুবসমাজ গড়ার ওপর গুরুত্ব দিলেন এমপি আবুল কালাম সোনারগাঁয়ে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, আপন ফুফা গ্রেপ্তার মোবাইল আসক্তি কমিয়ে পাঠাভ্যাস গড়ে তোলার আহ্বান জানালেন মোহাম্মদ হাতেম বন্দরে দেশীয় অস্ত্রসহ ‘মামুন ডাকাত’ গ্রেপ্তার, তাঁর বিরুদ্ধে রয়েছে ২৯ মামলা রেড ক্রিসেন্টের নতুন নেতৃত্বে এড.টিপু-রেজা রিপন, অভিনন্দন জানালেন নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো: মিয়া চাঁন রেড ক্রিসেন্ট নির্বাচনে সদস্য পদে বিজয়ী ফতেহ মোহাম্মদ রেজা রিপন নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট নির্বাচনে নবী হোসেন-টিপুর পূর্ণ প্যানেলের নিরঙ্কুশ জয় শিক্ষার্থীদের আগামীর পথচলায় শুভকামনা জানালেন যুবদল নেতা আরমান হোসেন

রূপগঞ্জে ট্রাকভর্তি ৬৪২ বোতল ফায়ারড্রিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৪২ বোতল ফায়ারড্রিল ও একটি ট্রাকসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের গুতিয়াব এলাকায় প্রগতি স্কুলের পশ্চিম পাশে ব্রিজসংলগ্ন পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহী জেলার বাঘা থানার মনিগ্রাম এলাকার মো. জামাল উদ্দিনের ছেলে মো. শিমুল হোসেন (৩৬) এবং একই থানার পার সাওতা বিনোদপুর এলাকার আব্দুল লতিফের ছেলে মো. ইয়ামিন আলী (২১)।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিনের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসআই (নিরস্ত্র) অজয় কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সন্দেহভাজন ট্রাকটি আটক করে। পরে তল্লাশি চালিয়ে ট্রাক থেকে ৬৪২ বোতল ফায়ারড্রিল উদ্ধার করা হয় এবং দুজনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।