, , ,
শিরোনামঃ
বিয়ের আগের রাতে বিদেশি মদসহ গ্রেপ্তার যুবক, দাবি ষড়যন্ত্রের শিকার সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে শ্রমিক লীগ নেতা সাইফুদ্দীন গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে ২১তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: মনিরুল ইসলাম সজল সোনারগাঁয়ে পৃথক অভিযানে ৪৫০০ ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ১৪০ জন গ্রেফতার, মাদকসহ বিপুল পরিমাণ অবৈধ দ্রব্য উদ্ধার সাত দিন পর ঢাকার মুগ্ধা থেকে নিখোঁজ সিয়ামকে উদ্ধার করল নারায়ণগঞ্জ ডিবি রাত পোহালেই রেড ক্রিসেন্ট নির্বাচন, একমাত্র তরুণ প্রার্থী নিরব রায়হান তরুণদের উদ্যোগে পুনরায় প্রাণ ফিরছে আরামবাগ যুব সংঘে, শুরু হলো ক্লাব নির্মাণকাজ রেড ক্রিসেন্ট নির্বাচন ঘিরে নবী হোসেন-টিপুর প্যানেলের পরিচিতি সভা, ভোট চাইলেন এমপি আবুল কালাম

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: মনিরুল ইসলাম সজল

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

মাদকমুক্ত সমাজ গঠন এবং নতুন প্রজন্মকে সুস্থ-সুন্দর পরিবেশে গড়ে তুলতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।

তিনি বলেন, নতুন প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। একই সঙ্গে খেলাধুলাকে পেশা হিসেবে বেছে নেওয়ার সুযোগ সৃষ্টি করতে হবে। আগামী দিনে দেশের ক্রীড়াঙ্গনের বিকাশ এবং মানুষের কল্যাণে বিএনপি সরকার কাজ করবে।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ শহরের কিল্লারপুলে বিবি মরিয়মের সমাধিসংলগ্ন মাঠে ডার্কস সুপার প্রিমিয়ার লিগ সিজন-৭-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মনিরুল ইসলাম সজল বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বছর থেকে চতুর্থ শ্রেণি থেকেই শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছেন। এ উদ্যোগ বাস্তবায়িত হলে শিশু-কিশোরদের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়বে এবং দেশে নতুন নতুন প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরির সুযোগ সৃষ্টি হবে। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সুন্দর সমাজ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মাদকবিরোধী সামাজিক কর্মকাণ্ডে তাদের সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়া প্রয়োজন। কারণ, তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক চর্চার পরিবেশ নিশ্চিত করা জরুরি।

জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে যুবদলের এই নেতা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তির পরাজয় ঘটেছে এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার পথ তৈরি হয়েছে। ইনশাআল্লাহ, বিএনপি সরকার মানুষের কল্যাণের পাশাপাশি দেশের খেলাধুলার উন্নয়নেও কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ছয়টি দলের খেলোয়াড়দের নিয়ে কেক কেটে ডার্কস সুপার প্রিমিয়ার লিগ সিজন-৭-এর উদ্বোধন করেন মনিরুল ইসলাম সজল। এবারের আসরে মোট ছয়টি দল অংশগ্রহণ করছে।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবু, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ, সিনিয়র সদস্য সাইফুল ইসলাম আপন, যুবদল নেতা শেখ আব্দুল হালিম, নাছের হক ইমনসহ স্থানীয় নেতাকর্মী ও ক্রীড়াপ্রেমীরা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।