, , ,
শিরোনামঃ
দুর্গাপূজায় মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের বার্তা নিয়ে মণ্ডপে মণ্ডপে কার্তিক ঘোষ, সেরা ১০ মণ্ডপকে পুরস্কারের ঘোষণা রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি সোনারগাঁয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁয়ে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখার আহ্বান মঈন খানের নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৬০ জন গ্রেপ্তার, মাদকসেবী ৪০ সিদ্ধিরগঞ্জের সব পূজামণ্ডপ পরিদর্শনে শেখ মোহাম্মদ অপু, নির্বিঘ্নে উৎসব পালনে যুবদলের স্বেচ্ছাসেবক কমিটি আড়াইহাজারে নাদিম হত্যা: ৬ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে ফতুল্লায় মানববন্ধন, জড়িতদের শাস্তির দাবি বন্দরে ঝুটের গুদামে আগুন, পুড়ল ১৪টি টিনের ঘর

ঈদেও থেমে নেই কাউন্সিলর দিনার মানবসেবা কার্যক্রম

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

থেমে নেই মানবতার “মা” আখ্যায়িত কাউন্সিলর দিনার মানব সেবার কার্যক্রম। ঈদের দিনেও দেখা গেছে বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ এবং সেখানে ব্লিচিং পাউডার ছিটানো থেকে শুরু করে এ পর্যন্ত বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যেতে দেখা গেছে।

শুধু তাই নয় আজ ৩ (আগস্ট) ৮ নং ওয়ার্ড শান্তিনগর এলাকায় এক বৃদ্ধা মহিলা মারা যায় কেউ গোসল করাই না। খবর পেয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭,৮,ও ৯  নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর আয়েশা আক্তার দিনা তার অসুস্থ শরীর নিয়েই মৃত লাশ  গোসল করানোর মহিলা টিম নিয়ে ছুটে যান মৃতের বাড়িতে লাশ গোসল, কাফন, দাফনে এগিয়ে এসেছেন । এছাড়াও মহামারী করোনার শুরু থেকেই তার নেতৃত্বে গড়ে তুলা স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা করোণায় মৃত ব্যক্তিদের গিয়ে একান্ত আপনজনের মতোই লাশ কাফন দাফন করেন ।

এ প্রসঙ্গে  কাউন্সিলর দিনা জানান, আমি সকাল ৯ টায় খবর পাই আমার ৮ নং ওয়ার্ডের শান্তিনগর এলাকায় এক বৃদ্ধ মা মারা গেছেন তাৎক্ষণিক আমি আমার মৃত ব্যক্তি গোসল করানোর মহিলা টিম নিয়ে ছুটে যাই ,তার বাসায় গিয়ে তার গোসল কাপন সম্পন্ন করি।

প্রসঙ্গত মহামারী করোনা ভাইরাসের শুরু থেকেই  সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সহায়তা, জীবানুনাশক ছিটানো থেকে শুরু করে করোনার প্রভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ পরিবারের গর্ভবতি মায়েদের প্রসবকালীন দেখভাল ও সম্পূর্ণ খরচ বহন সহ সার্বিক সহযোগিতা করে চলেছেন ‘মানবতার মা খ্যাত’ এই নারী কাউন্সিলর।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।