, , ,
শিরোনামঃ
রূপগঞ্জে ট্রাকভর্তি ৬৪২ বোতল ফায়ারড্রিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার দক্ষ ও আত্মনির্ভরশীল যুবসমাজ গড়ার ওপর গুরুত্ব দিলেন এমপি আবুল কালাম সোনারগাঁয়ে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, আপন ফুফা গ্রেপ্তার মোবাইল আসক্তি কমিয়ে পাঠাভ্যাস গড়ে তোলার আহ্বান জানালেন মোহাম্মদ হাতেম বন্দরে দেশীয় অস্ত্রসহ ‘মামুন ডাকাত’ গ্রেপ্তার, তাঁর বিরুদ্ধে রয়েছে ২৯ মামলা রেড ক্রিসেন্টের নতুন নেতৃত্বে এড.টিপু-রেজা রিপন, অভিনন্দন জানালেন নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো: মিয়া চাঁন রেড ক্রিসেন্ট নির্বাচনে সদস্য পদে বিজয়ী ফতেহ মোহাম্মদ রেজা রিপন নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট নির্বাচনে নবী হোসেন-টিপুর পূর্ণ প্যানেলের নিরঙ্কুশ জয় শিক্ষার্থীদের আগামীর পথচলায় শুভকামনা জানালেন যুবদল নেতা আরমান হোসেন নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৯৬ জন গ্রেপ্তার, ইয়াবা ৪৫৪০ পিস উদ্ধার

বন্দরে দেশীয় অস্ত্রসহ ‘মামুন ডাকাত’ গ্রেপ্তার, তাঁর বিরুদ্ধে রয়েছে ২৯ মামলা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের বন্দরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ মোঃ মামুন (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। তাঁর বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অপরাধে মোট ২৯টি মামলা বিচারাধীন রয়েছে। এ সময় তাঁর সঙ্গে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) ভোররাতে বন্দর থানাধীন সোনাচড়াবাগ এলাকায় সাবেক কমিশনার শামসুজ্জোহার বাড়ির সামনে মোঃ রফিকুল ইসলামের বালুর মাঠে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ৩টা ৫০ মিনিটে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জামাল উদ্দিনের প্রত্যক্ষ নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে দেশীয় অস্ত্রসহ মোঃ মামুন (৪৬), মোঃ মুক্তার হোসেন (৫০) ও রিয়াদ (২২) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা সবাই বন্দর থানার সোনাচড়াবাগ এলাকার বাসিন্দা।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এসব অপরাধে ব্যবহারের উদ্দেশ্যে তাঁরা নিজেদের হেফাজতে দেশীয় অস্ত্র মজুত রেখেছিলেন বলেও জানান।

অভিযানকালে তাঁদের কাছ থেকে তিনটি ছোরা, তিনটি চাপাতি, একটি রামদা, কাঠের বাটযুক্ত দুটি ছেনি, এসএস পাইপের তৈরি একটি নিউ চাইনিজ কুড়াল এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি টেকনো স্পার্ক ৪০ মডেলের মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ছাড়া বিভিন্ন মূল্যমানের নোট মিলিয়ে মোট ৫ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত মোঃ মামুনের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলাসহ মোট ২৯টি মামলা বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।