, , ,
শিরোনামঃ
সোনারগাঁয়ে দুই শিল্পপ্রতিষ্ঠানে ডাকাতি: আন্তজেলা অভিযানে ৫ জন গ্রেপ্তার, উদ্ধার ২০০ কেজি তামার তার বন্দরে প্রবাসীর স্ত্রী হত্যা: মৃত্যুদণ্ড কমিয়ে আসামির যাবজ্জীবন নারায়ণগঞ্জে ডিবির অভিযানে আটক আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী আক্তার নূর স্মৃতির টানে এক মঞ্চে তোলারামের সাবেক শিক্ষার্থীরা, ২৮ নভেম্বর ওসমানী স্টেডিয়ামে মহামিলন নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদকসেবী ৯৪ ১০৭ বারেও জমা পড়েনি ত্বকী হত্যা মামলার অভিযোগপত্র, রিফাতকে আইনজীবীসহ তদন্ত কর্মকর্তার কাছে যাওয়ার নির্দেশ নারায়ণগঞ্জে ফিরলে শামীম ওসমানের হাত-পা ভাঙার হুঁশিয়ারি টিপুর ফতুল্লায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতার সহযোগী মজিবর গ্রেপ্তার রূপগঞ্জে পুলিশের লুট হওয়া ২৯ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করল ডিবি দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দিলেন জেলা প্রশাসক

নারায়ণগঞ্জে ফিরলে শামীম ওসমানের হাত-পা ভাঙার হুঁশিয়ারি টিপুর

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জে প্রবেশ করলে সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের হাত-পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

রোববার (১ নভেম্বর) বিকেলে জেলা পরিষদ এলাকায় নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি মালিক সমিতি এবং শ্রমিক কমিটির উদ্যোগে আয়োজিত জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি স্ট্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

বক্তব্যে শামীম ওসমানকে উদ্দেশ্য করে টিপু বলেন, ‘ফ্যাসিস্টরা কানাঘুষা করছে। নারায়ণগঞ্জে একজন চাপাবাজ, নাটকবাজ গডফাদার রয়েছেন। তিনি ঘোষণা দিয়েছেন, ডিসেম্বরে আসবেন, কামান-গোলাবারুদও তাঁকে আটকাতে পারবে না। অথচ তিনি বোরখা পরে পালিয়ে গেছেন। তিনি একজন কাপুরুষ। এবার নারায়ণগঞ্জে প্রবেশ করলে তাঁর হাত-পা ভাঙবে কি না, সেটা দেখে নেবেন।’

তিনি আরও বলেন, ‘ওই পরিবারের কাছে নারায়ণগঞ্জবাসীকে আর জিম্মি করতে দেওয়া হবে না। নারায়ণগঞ্জ থেকে পাঁচ হাজার কোটি টাকা লুটপাট করেছেন। এরপরও জুলুম, হুমকি-ধমকি ও সন্ত্রাসের মাধ্যমে আবারও নারায়ণগঞ্জবাসীকে জিম্মি করতে চান। জীবনে অনেক চাঁদাবাজি করেছেন, এখন আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চান।’

শামীম ওসমানের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে টিপু বলেন, ‘আপনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, অথচ আমেরিকায় বসে বড় বড় কথা বলছেন। আবার নারায়ণগঞ্জে আসার ঘোষণা দিচ্ছেন। আমরা সেই সময়ের অপেক্ষায় আছি।’

এ সময় তিনি অভিযোগ করেন, শামীম ওসমান, তাঁর ছেলে, স্ত্রী, আত্মীয়স্বজন এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলেও তাঁদের বক্তব্য ও হুমকি-ধমকি বন্ধ হয়নি। এ পরিস্থিতিতে নারায়ণগঞ্জবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা যাতে কোনো ধরনের অরাজকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান মহানগর বিএনপির এই নেতা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।