, , ,
শিরোনামঃ
দ্বিতীয় দিনেও লিংক রোড অবরোধ, পুলিশের ব্যারিকেড ভেঙে সড়কে শ্রমিকরা মজুরি নিয়ে আলোচনার আগেই অস্থিরতা সৃষ্টি অযৌক্তিক, শ্রমিকদের ব্যবহার করে ষড়যন্ত্রের অভিযোগ রাজীবের শ্রমিক অসন্তোষে ইন্ধনদাতাদের চিহ্নিত করা হচ্ছে, নেওয়া হবে আইনগত ব্যবস্থা: এমপি আজাদ বন্দরে ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর ৩০ হাজার টাকা মজুরির দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অন্তত ৩০ বন্দরে বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার নারায়ণগঞ্জে স্ত্রীর দায়ের করা মামলায় সাজাপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কারাগারে শ্রমিক আন্দোলন ঘিরে অপপ্রচারের অভিযোগ মাসুদুজ্জামানের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১২ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতা বজায় রাখতে শ্রমিক আন্দোলনে সতর্ক থাকার আহ্বান নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো: মিয়া চাঁনের

নারায়ণগঞ্জে স্ত্রীর দায়ের করা মামলায় সাজাপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কারাগারে

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে আইনজীবী স্ত্রীর দায়ের করা পারিবারিক মামলায় এক মাসের কারাদণ্ড ও অর্থদণ্ডপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবু নকীব আদালতে আত্মসমর্পণ করেছেন। পরে শুনানি শেষে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামজিদ হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আবু নকীব মিরপুর-১ নৌপুলিশ কার্যালয়ে উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ জানান, সাজাপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবু নকীব আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন। আদালত শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী ও নারায়ণগঞ্জ জজ কোর্টের নারী আইনজীবী জাসমীন আহমেদের অভিযোগ, প্রেমের সম্পর্কের পর আবু নকীবের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের দাবিতে তাঁকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। একপর্যায়ে তিনি জানতে পারেন, তাঁকে না জানিয়েই আবু নকীব একাধিক বিয়ে করেছেন।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে জাসমীন আহমেদ মুসলিম ও পারিবারিক আইনের ৫(৬) ধারায় নারায়ণগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত আবু নকীবকে এক মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। তবে রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত না থাকায় পলাতক ছিলেন।

পরবর্তীতে আদালতের দেওয়া সাজা কার্যকরের প্রক্রিয়ার অংশ হিসেবে মঙ্গলবার তিনি আত্মসমর্পণ করলে শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।