, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে জমি বিরোধে রাতের আঁধারে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, ৯৯৯-এ ফোনে ঘটনাস্থলে পুলিশ ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আহ্বান শেখ মোহাম্মদ অপুর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মোঃ নাজমুল হকের শুভেচ্ছা ৭ নভেম্বরের ঐতিহাসিক শিক্ষা ধারণ করে দেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বাদশার ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য ও সংহতির আহ্বান জানালেন রেজা রিপন তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, বন্ধু আহত বন্দরে তিন অসুস্থ বিএনপি নেতার পাশে এমপি আবুল কালাম, ছুটে গেলেন বাড়িতে নারায়ণগঞ্জে সেন্ট পলস চার্চের প্লাটিনাম জুবিলী, উদযাপনে ভ্যাটিকানের রাষ্ট্রদূত সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নতুন নেতৃত্বে আব্দুস সাত্তার ও ইমরান ৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তির ঐক্য সুদৃঢ় করার আহ্বান মশিউর রহমান রনির

৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আহ্বান শেখ মোহাম্মদ অপুর

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশবাসী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী শেখ মোহাম্মদ অপু।

দিবসটি উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় শেখ মোহাম্মদ অপু বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। এ দিন জাতীয় ঐক্য, সংহতি, দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনার এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ৭ নভেম্বরের চেতনা আজও প্রাসঙ্গিক।

তিনি আরও বলেন, একটি সমৃদ্ধ, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই একটি স্থিতিশীল ও সুন্দর রাষ্ট্র বিনির্মাণ সম্ভব।

যুবসমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে শেখ মোহাম্মদ অপু বলেন, দেশের ভবিষ্যৎ বিনির্মাণে তরুণদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করাই হোক ৭ নভেম্বরের চেতনা থেকে আমাদের অঙ্গীকার।

তিনি ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

পরিশেষে তিনি দেশবাসীসহ বিএনপি পরিবারের সর্বস্তরের নেতাকর্মীদের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

 

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।