, , ,
শিরোনামঃ
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশবাসীকে মাহাবুব হাসান জুলহাসের শুভেচ্ছা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার ১৫ সাইফুল ইসলাম আপনের নেতৃত্বে সদর থানা যুবদলের বিশাল মিছিল, সজল-সাহেদের গাড়িবহরে ঢাকায় সমাবেশে যোগদান সিদ্ধিরগঞ্জে জমি বিরোধে রাতের আঁধারে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, ৯৯৯-এ ফোনে ঘটনাস্থলে পুলিশ ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আহ্বান শেখ মোহাম্মদ অপুর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মোঃ নাজমুল হকের শুভেচ্ছা ৭ নভেম্বরের ঐতিহাসিক শিক্ষা ধারণ করে দেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বাদশার ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য ও সংহতির আহ্বান জানালেন রেজা রিপন তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, বন্ধু আহত বন্দরে তিন অসুস্থ বিএনপি নেতার পাশে এমপি আবুল কালাম, ছুটে গেলেন বাড়িতে

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার ১৫

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী মামলার এক আসামি, ১০ জন মাদকসেবী ও চারজন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে গ্রেপ্তার ১০ জন মাদকসেবী হলেন— মো. আল আমিন (৩৫), মো. মেহেদী হাসান (৩০), মো. সাইফুল ইসলাম (৪৬), মো. সানি (২৭), মো. মনির হোসেন (৩৮), মো. জুলহাস (৫০), মো. ফারুক (২০), মো. ওমর খান (২৪), সুলতান (৫২) ও ইমরান (২৩)।

এ ছাড়া বৈষম্যবিরোধী মামলায় আব্দুস সাত্তার (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী শ্রমিক লীগের সোনারগাঁ পৌরসভার সেক্রেটারি।

অন্যদিকে, সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত চার আসামি হলেন— আরিফুল ইসলাম লিজন (২৮), মো. আমিন উদ্দিন, মো. নিজাম উদ্দিন ও মো. কামাল হোসেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।