, , ,
শিরোনামঃ
ফতুল্লায় শ্রমিক আন্দোলনে ইন্ধনের অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রূপগঞ্জে গভীর রাতে পৃথক স্থানে দুটি বাসে আগুন, দুর্বৃত্ত শনাক্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, নতুন আইনে গ্রেপ্তার ১২ সোনারগাঁয়ে চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ আড়াইহাজারে বিএনপি-ছাত্রদলের দুই নেতার অনুসারীদের সংঘর্ষ, আহত ৭ আজমেরী ওসমানের সহযোগী হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে ট্যাংকলরির ট্যাংকে বিষাক্ত গ্যাসে প্রাণ গেল যুবকের, উদ্ধার করতে গিয়ে ম্যানেজারও অচেতন জাপানে সোনা চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার গোগনগরের সাবেক চেয়ারম্যান ফজর আলী ফতুল্লায় ইয়াবা-নগদ ৬০ হাজার টাকা ও প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: মাসুদুজ্জামান

সোনারগাঁয়ে চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চুরির অপবাদ দিয়ে মো. ফারুক হোসেন (নাম) এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার ১০ দিন পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের ললাটি এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু বিচারের আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। নিহত ফারুক হোসেন ললাটি এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ অক্টোবর বিকেলে ললাটি এলাকার আমিনুল ভেন্ডার, তাঁর ভাগনে অমিত হাসানসহ কয়েকজন ফারুক হোসেনকে বাড়ি থেকে ডেকে জনতা বাজার এলাকায় নিয়ে যান। সেখানে আমিনুল ভেন্ডারের বাড়ির বৈদ্যুতিক তার চুরির অভিযোগে তাঁকে আটকে রাখা হয়।

অভিযোগ রয়েছে, চুরির কোনো প্রমাণ ছাড়াই ফারুককে জনসম্মুখে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সংজ্ঞা হারান। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে টানা ১০ দিন লাইফ সাপোর্টে থাকার পর গত শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ফারুকের মৃত্যু হয়।

এদিকে ফারুকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর স্বজন ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে তাঁরা মহাসড়কে নেমে বিক্ষোভ করেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মারধরের ঘটনায় আগেই একটি মামলা হয়েছিল। ওই মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ফারুকের মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরের প্রক্রিয়া চলছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।