, , ,
শিরোনামঃ
আইনজীবী সমিতিতে হাতাহাতি: সাখাওয়াতের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনোয়ার প্রধানের বন্দরে বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার নারায়ণগঞ্জ বার ভবনে হাতাহাতি, লাঞ্ছিত নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ আটক ১৭ সিদ্ধিরগঞ্জে দুই বোন ও শিশুহত্যা মামলা আপসের চেষ্টার অভিযোগ, থানায় স্বজনের লিখিত অভিযোগ বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদ নেই, সবাই সমান অধিকারের দাবিদার’ দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস নারায়ণগঞ্জ পুলিশ সুপারের ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফতুল্লায় ভাড়াটিয়া তরুণীকে ধর্ষণের অভিযোগ, বাড়িওয়ালার ছেলে গ্রেপ্তার সিন্ডিকেট’ বলে কোনো শব্দ যেন না থাকে, সরকার সে লক্ষ্যেই কাজ করছে: খাদ্যমন্ত্রী

২৩তম রাষ্ট্রপতি নির্বাচন কাভার করবেন ‘নিউজ টু নারায়ণগঞ্জ’ এর সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

বিশেষ প্রতিবেদন : বাংলাদেশ জাতীয় সংসদে অনুষ্ঠিত হতে যাওয়া দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন কাভার করার লক্ষ্যে জাতীয় সংসদ ভবনে সরাসরি উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজ টু নারায়ণগঞ্জ’-এর সম্পাদক ও প্রকাশক মোঃ ইব্রাহীম খলিল।

রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের যাতায়াত, প্রবেশাধিকার ও প্রেস গ্যালারির সংবাদ সংগ্রহের সুবিধার্থে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রয়োজনীয় কার্ড ও অনুমতিপত্র বরাদ্দ দেওয়া হয়েছে। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই সাংবিধানিক নির্বাচনকে ঘিরে আইন প্রণেতাদের উপস্থিতি, ভোটাভুটি এবং সরাসরি সংসদ ভবন থেকে বস্তুনিষ্ঠ সংবাদ নারায়ণগঞ্জবাসীর কাছে পৌঁছে দেবেন তিনি।

এ বিষয়ে সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল জানান, “দেশের ইতিহাস ও রাজনীতির এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রাষ্ট্রপতি নির্বাচনের মতো রাষ্ট্রীয় শীর্ষ ইভেন্ট কভার করতে পারা অত্যন্ত দায়িত্ব ও আনন্দের। জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিটি খবর নারায়ণগঞ্জসহ দেশ-বিদেশের পাঠকদের সামনে দ্রুত ও নিখুঁতভাবে তুলে ধরতে নিউজ টু নারায়ণগঞ্জ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।”

নির্বাচনের খবরাখবর, তাৎক্ষণিক ফলাফল ও প্রাসঙ্গিক বিশ্লেষণ জানতে ‘নিউজ টু নারায়ণগঞ্জ এর ফেসবুক পেজ ও ওয়েবসাইটে চোখ রাখতে পাঠকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।