, , ,
শিরোনামঃ
আইনজীবী সমিতিতে হাতাহাতি: সাখাওয়াতের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনোয়ার প্রধানের বন্দরে বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার নারায়ণগঞ্জ বার ভবনে হাতাহাতি, লাঞ্ছিত নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ আটক ১৭ সিদ্ধিরগঞ্জে দুই বোন ও শিশুহত্যা মামলা আপসের চেষ্টার অভিযোগ, থানায় স্বজনের লিখিত অভিযোগ বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদ নেই, সবাই সমান অধিকারের দাবিদার’ দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস নারায়ণগঞ্জ পুলিশ সুপারের ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফতুল্লায় ভাড়াটিয়া তরুণীকে ধর্ষণের অভিযোগ, বাড়িওয়ালার ছেলে গ্রেপ্তার সিন্ডিকেট’ বলে কোনো শব্দ যেন না থাকে, সরকার সে লক্ষ্যেই কাজ করছে: খাদ্যমন্ত্রী

দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস নারায়ণগঞ্জ পুলিশ সুপারের

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে নারায়ণগঞ্জ জেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজ ও সামাজিক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা।

মঙ্গলবার (৬ অক্টোবর) নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা মণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানবাহন নিয়ন্ত্রণ, অগ্নিনিরাপত্তা এবং স্বেচ্ছাসেবকদের ভূমিকা নিয়ে বিভিন্ন সমস্যা, দাবি ও পরামর্শ তুলে ধরেন। পুলিশ সুপার তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

সভায় পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের নজরদারি থাকবে। একই সঙ্গে সিসিটিভি মনিটরিং ও আনসার সদস্য মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে।

পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের উদ্দেশে তিনি বলেন, প্রতিটি মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক টিম গঠন করতে হবে। মণ্ডপের প্রবেশপথে প্রয়োজনীয় তল্লাশি ব্যবস্থা এবং সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করতে হবে। কোনো সন্দেহজনক ব্যক্তি বা বস্তু চোখে পড়লে দ্রুত ৯৯৯ অথবা নিকটস্থ থানায় জানাতে হবে।

তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট কিংবা পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে।

জেলাবাসীর উদ্দেশে পুলিশ সুপার বলেন, নারায়ণগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা। এখানে হিন্দু-মুসলমানসহ সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করে আসছেন। এই সম্প্রীতি অটুট রেখে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।

তিনি আরও বলেন, পূজাকে কেন্দ্র করে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, সন্দেহজনক তৎপরতা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য নজরে এলে দ্রুত পুলিশকে অবহিত করতে হবে। নাশকতা বা বিশৃঙ্খলা ঠেকাতে গোয়েন্দা নজরদারি ইতোমধ্যে বাড়ানো হয়েছে।

পুলিশ সুপার আশা প্রকাশ করে বলেন, পারস্পরিক সহযোগিতা, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে নারায়ণগঞ্জে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এবারের শারদীয় দুর্গাপূজা উদযাপন করা সম্ভব হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।