, , ,
শিরোনামঃ
পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান বন্দরে প্রকাশ্যে স্বর্ণের দোকানে ডাকাতি: এক যুবক গ্রেপ্তার, ১৮ ইঞ্চি চাকু উদ্ধার সিদ্ধিরগঞ্জে মৃত শ্রমিক নেতাকর্মীদের স্মরণে দোয়া মাহফিল, আর্থিক সহায়তা প্রদান রাজপথে বিএনপির উপস্থিতি আতঙ্কের নয়, জনগণের নিরাপত্তার জন্য: মাসুকুল ইসলাম রাজীব মাদক-সন্ত্রাস নির্মূলে যে-ই হোক, কোনো ছাড় নেই: এড. সাখাওয়াত ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতে সরকারের সহযোগিতার আশ্বাস মামুন মাহমুদের নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে এনডিএ চেয়ারম্যান রাজীবের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুতের তারে দগ্ধ ৫ ছাত্রী, চারজনের অবস্থা আশঙ্কাজনক রূপগঞ্জে ৮ শতাধিক কৃতি শিক্ষার্থী পেল মেধা বৃত্তি ও সম্মাননা আল হেলাল কম্পিউটার ট্রেনিং সেন্টারের ব্যাচ-৯৩-এর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত

পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
পেশাগত দক্ষতা, সাহসিকতা, দায়িত্বশীলতা এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’ পেয়েছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন। এ বছর সাহসিকতা, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত, জননিরাপত্তা এবং সেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য বিভিন্ন পর্যায়ের ৯২ জন পুলিশ সদস্যকে চারটি ক্যাটাগরিতে পুলিশ পদক দেওয়া হয়েছে।

পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের এ পদকপ্রাপ্তি তাঁর দীর্ঘদিনের পেশাগত দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। নারায়ণগঞ্জে দায়িত্ব গ্রহণের আগে তিনি মাদারীপুর জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। ওই সময়ে তাঁর কর্মদক্ষতা ও আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকার মূল্যায়নের ভিত্তিতে তাঁকে পিপিএম-সেবার জন্য মনোনীত করা হয়।

রাষ্ট্রপতির পুলিশ পদক পুলিশের দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্বীকৃতিগুলোর একটি। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের সম্মাননা আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও জনসেবার ক্ষেত্রে পুলিশ সদস্যদের আরও উৎসাহিত করে।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে মো. হাবিবুর রহমানের এ অর্জনে জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। তাঁর পিপিএম-সেবা পদকপ্রাপ্তিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের জন্যও একটি সম্মানজনক অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।