, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার  আড়াইহাজারে পৃথক অভিযানে মাদক সেবনের দায়ে ৩ জনকে কারাদণ্ড  মুন্সিগঞ্জে মানবাধিকার ফাউন্ডেশনের মীরকাদিম পৌর কমিটির সদস্যদের পরিচয়পত্র বিতরণ নারায়ণগঞ্জে ৩১ সদস্যের মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি গঠন পরকীয়ায় বাঁধা দেওয়ায় গৃহবধুকে হত্যা, স্বামী পলাতক বিগত সময়ে এ দেশের মানুষকে বিনা মামলায় কারাবরণ করতে হয়েছে: এমপি কালাম রূপগঞ্জে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের অভিযান: ডিসি জাহিদুল ইসলাম নিজ নিজ দপ্তরের দায়িত্বের পাশাপাশি সমন্বিতভাবে কাজ করলে উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব : ডিসি নাসিক ১৮ নং ওয়ার্ডে এক বাড়িতে পানির রিজার্ভ ট্যাংকে এডিস মশার লার্ভা; বাড়ির মালিককে জরিমানা

নাসিক ১৮ নং ওয়ার্ডে এক বাড়িতে পানির রিজার্ভ ট্যাংকে এডিস মশার লার্ভা; বাড়ির মালিককে জরিমানা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ  

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নির্মাণাধীন একটি ভবনের অব্যবহৃত পানির রিজার্ভ ট্যাংকে এডিস মশার লার্ভা পাওয়ায় বাড়ির মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে ট্যাংকটি পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১৯ জুলাই) নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের উত্তর নলুয়া রোড ও বাপ্পী চত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উত্তর নলুয়া রোডের একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় অব্যবহৃত পানির রিজার্ভ ট্যাংকে মশার লার্ভা পাওয়া যায়। এ ঘটনায় ভবনের মালিক মো. হুমায়ুন কবিরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে ট্যাংকটি পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়। ভবিষ্যতে সেখানে পানি জমতে না দেওয়ার বিষয়েও সতর্ক করা হয়।

এ ছাড়া বাপ্পী চত্বর এলাকায় একটি খালি জমিতে আগাছা ও আবর্জনা জমে মশার প্রজননের অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ায় জমির মালিককে দ্রুত জায়গাটি পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেডিকেল অফিসার ডা. শেখ মোস্তফা আলী বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মশক নিধন কার্যক্রমের পাশাপাশি সচেতনতামূলক অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। নগরবাসীর সহযোগিতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়।

তিনি জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তিনটি অঞ্চলে পর্যায়ক্রমে প্রতি সপ্তাহে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। মশার প্রজননস্থল শনাক্ত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।