নিউজ ২৪ নারায়ণগঞ্জ
সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ৭নং ওয়ার্ডের পূর্বের কমিটি বিলুপ্ত করে ৫১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে মো: সোলাইমান ভূঁইয়াকে সভাপতি এবং মোহাম্মদ আল-ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটি গঠন উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভার আয়োজন করা হয়। মো: হানিফ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মহানগর জাসাসের সহ-সভাপতি মিয়া মো: আব্দুল্লাহ মুজিব।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো: আল-ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহানগর জাসাসের সিনিয়র সহ-সভাপতি মো: আবুল হোসেন, ওলামা দল সিদ্ধিরগঞ্জ থানার আহ্বায়ক মাওলানা আজিজুল হক, মহানগর জাসাসের সহ-সভাপতি মো: আবুস হাই, যুগ্ম সম্পাদক রফিক, সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সাধারণ সম্পাদক মো: খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক তানজিল মাহমুদ রিপন এবং সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার মো: আতাহারুল হক আকাশ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন নবগঠিত কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ রানা।
অনুমোদিত ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন, কার্যকরী সভাপতি মো: আবুল কাশেম তালুকদার, সহ-সভাপতি মো: আউয়াল হাজারী, মো: লিটন ব্যাপারী, মো: কামরুল ইসলাম, মো: মিজানুর রহমান পেদা, মো: মনির হোসেন, মো: সালাউদ্দিন খাঁন, মো: সাইফুল ইসলাম, মো: মোবারক হোসেন, মো: ইমরান চিশতী ও ফকরুল ইসলাম।
এছাড়াও কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো: শফিউল আলম সুমন, ডা. নুর এ আলম ও মো: ছানোয়ার হেসেন, সহ-সংগঠনিক সম্পাদক পদে মো: মামুন শেখ ও ওসমান মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে মো: রুবেল আহম্মেদ, মো: মনির চৌধুরী, অর্থ বিষয়ক সম্পাদক পদে মো: ওয়াজ উদ্দিন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে বর্ষা আক্তার, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে এডভোকেট শামীমা আহাম্মেদ এবং প্রচার সম্পাদক পদে ফারজানা শারমিন দায়িত্ব পেয়েছেন। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে ডাঃ রেজাউল করিম এবং ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন খালেক বেপারী।
বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষক, চিকিৎসক, আইনিজীবী ও সাংস্কৃতিক কর্মীদের সমন্বয়ে গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মো: জাহাঙ্গীর হোসেন, মো: খোরশেদ আলম, মো: আমির হোসেন, মো: জাহাঙ্গীর আলম দেওয়ান, ডাঃ জহিরুল ইসলাম, মো: সোহেল সামাদ, আলমগীর ভূঁইয়া, মো: শাখাওয়াত হোসেন খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে জাসাসের জাতীয়তাবাদী সাংস্কৃতিক আন্দোলনকে ৭নং ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে এই কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।
Leave a Reply