, , ,
শিরোনামঃ
আমরা নারায়ণগঞ্জে এআই ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিব যাতে অপরাধীদের শনাক্ত করা যায়: এমপি দিপু অপ-সাংবাদিকতা অভিযোগে সুলতান আটক; মুচলেকায় মুক্ত সিদ্ধিরগঞ্জে জাসাসের ৭ নং ওয়ার্ডে নতুন কমিটি ঘোষণা  বন্দরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাতের অভিযোগ  সিদ্ধিরগঞ্জে একাধিক মাদক মামলার আসামি জসিম গ্রেপ্তার  বিএনপি নেতা শামসুদ্দিনের নির্দেশে বৃদ্ধকে পিটিয়ে হত্যা; ভাতিজাসহ ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা শব্দদূষণের বিরুদ্ধে অভিযান  চালিয়েছে পরিবেশ অধিদপ্তর; জরিমানা সিদ্ধিরগঞ্জে এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ একজন গ্রেপ্তার  বন্যাদুর্গত প্রতিবন্ধীদের মাঝে দ্রুত সময়ে ত্রাণ নিয়ে হাজির মানবিক ডিসি জাহিদুল ইসলাম মিঞা সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার 

বিএনপি নেতা শামসুদ্দিনের নির্দেশে বৃদ্ধকে পিটিয়ে হত্যা; ভাতিজাসহ ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা শামসুদ্দিনের নির্দেশে বৃদ্ধকে মারধরের পর মৃত্যুর ঘটনায় ভাতিজাসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে।

সোমবার (২০ জুলাই) নিহত ফজলুর মেয়ে ফারজানা আক্তার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন। নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শেখ সামছুদ্দিন ও তার ভাতিজা নোবেলসহ ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো দুই তিন জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারভুক্ত অন্য আসামীরা হলেন রবিন, মিলন, অনন্ত।

এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই রাতে গোদনাইল সৈয়দপাড়ায় একটি মেয়েকে কয়েকজন মারধর করছিলেন। এ সময় ফজলু তাদের বাধা দিয়ে মারধরের কারণ জানতে চাইলে আসামিরা তার ওপর হামলা চালিয়ে কিল-ঘুষি ও লাথি মেরে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে বাসায় ফিরলেও শারীরিক অবস্থার অবনতি হলে ১৯ জুলাই সকালে তিনি মারা যান।
নিহতের স্বজনদের অভিযোগ, হামলার আঘাতেই ফজলুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন করে পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক তদন্ত মিজানুর রহমান জানান, বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। নিহতের মেয়ে বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এঘটনায় একজনকে গ্রেফতার করেছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।