, , ,
শিরোনামঃ
আমরা নারায়ণগঞ্জে এআই ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিব যাতে অপরাধীদের শনাক্ত করা যায়: এমপি দিপু অপ-সাংবাদিকতা অভিযোগে সুলতান আটক; মুচলেকায় মুক্ত সিদ্ধিরগঞ্জে জাসাসের ৭ নং ওয়ার্ডে নতুন কমিটি ঘোষণা  বন্দরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাতের অভিযোগ  সিদ্ধিরগঞ্জে একাধিক মাদক মামলার আসামি জসিম গ্রেপ্তার  বিএনপি নেতা শামসুদ্দিনের নির্দেশে বৃদ্ধকে পিটিয়ে হত্যা; ভাতিজাসহ ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা শব্দদূষণের বিরুদ্ধে অভিযান  চালিয়েছে পরিবেশ অধিদপ্তর; জরিমানা সিদ্ধিরগঞ্জে এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ একজন গ্রেপ্তার  বন্যাদুর্গত প্রতিবন্ধীদের মাঝে দ্রুত সময়ে ত্রাণ নিয়ে হাজির মানবিক ডিসি জাহিদুল ইসলাম মিঞা সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার 

বন্দরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাতের অভিযোগ 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ  

বন্দরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় মোঃ ইউনুস আলী নামের এক পুলিশ সদস্যকে (নায়েক)  ছুরিকাঘাত করার অভিযোগ পাওয়া গেছে  মাদক কারবারিদের বিরুদ্ধে। রোববার (১৯ জুলাই) বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চুনাভূড়া এলাকায় এ  ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য ইউনুস আলী বন্দরের চুনাভূড়া এলাকার মৃত চাঁন শরীফ চৌকিদারের ছেলে।

স্থানীয় ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা গেছে , ইউনুস আলী এসপিবিএন (স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন)-এ প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশে বদলি হওয়ায় যোগদানের সুবিধার্থে প্রস্তুতিমূলক ছুটিতে নিজ বাড়িতে অবস্থান করছিলেন।

গত রোববার ছুটিতে থাকা অবস্থায় তিনি বাড়ির আশপাশে ঘুরতে বের হন। এ সময় স্থানীয় চিহ্নিত মাদক কারবারি তুহিন প্রকাশ্যে মাদক বিক্রি করছিল। পুলিশ সদস্য ইউনুস এতে প্রতিবাদ জানান এবং মাদক বিক্রিতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তুহিন ও তার সঙ্গীরা ইউনুস আলীর ওপর চড়াও হয় এবং ধারালো চাকু দিয়ে তার গলায় আঘাত করে পালিয়ে যায়।

হামলার পর ইউনুস আলীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা নিয়ে  বর্তমানে তিনি নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে বন্দর থানার ওসি জামালউদ্দিন জানান , ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মাদক কারবারি তুহিনসহ হামলায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।