নিউজ ২৪ নারায়ণগঞ্জ
সিদ্ধিরগঞ্জে পুলিশি অভিযানে একাধিক মামলার আসামি ও এলাকার শীর্ষ মাদক কারবারি জসিমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই, বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা এবং মারামারিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে থানা শনিবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে নাসিক ১নং ওয়ার্ডের মিজমিজি পাগলাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত জসিম ওই এলাকার আবু সাঈদের ছেলে। সে দীর্ঘদিন ধরে মিজমিজি পাগলাবাড়ি, তেরা মার্কেটসহ বিভিন্ন পাড়া-মহল্লায় মাদক ব্যবসা ও অপরাধমূলক চক্র পরিচালনা করে আসছিল।
এর আগে বৈষম্যবিরোধী হত্যাচেষ্টা মামলায় কারাভোগের পর জামিনে বেরিয়ে সে আবারও বেপরোয়া হয়ে ওঠে। তার গ্রেপ্তারে এলাকায় স্বস্তি নেমে এসেছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত জসিমের বিরুদ্ধে মাদক ও ছিনতাইসহ পূর্বের একাধিক মামলা রয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় মাদক ও অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply