, , ,
শিরোনামঃ
বহিষ্কারাদেশ প্রত্যাহার ও দলীয় সকল পদ ফিরে পেতে পারেন এমপি মান্নানের পুত্র সজিব  নারী ও শিশু নির্যাতন মামলার আসামি রাসেলকে কোর্ট চত্বরের বাহির থেকে গ্রেপ্তার  বন্দরে সিএসডি জামে মসজিদের পানির মোটরসহ অন্যান্য জিনিসপত্র চুরি ঘটনায় ৩ জন গ্রেপ্তার  বন্দরে পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার  টানা বৃষ্টিতে রেইনকোট পরে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় খাবার নিয়ে আশ্রয়কেন্দ্রে মানবিক ডিসি জাহিদ খেলাধুলাকে স্কুল সিলেবাসে অন্তর্ভুক্ত করা সহ খেলোয়াড়দের ভাতার ঘোষণা মামুন মাহমুদের তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি অংশ হিসেবে সাবেক যুবদল নেতাকর্মীদের দুই মাসব্যাপী কর্মসূচি অব্যাহত উপপরিচালক পদে পদোন্নতিতে জেলা তথ্য অফিসার কামরুজ্জামানের বিদায় সংবর্ধনা রুপগঞ্জে বিপুল পরিমাণ ফেনসিডিল ও ইএসকাফ জব্দ; ১ জন গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জে ডিবি পরিচয়ে কম্বলবোঝাই ক্যাভার্ড ভ্যান ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেপ্তার 

বহিষ্কারাদেশ প্রত্যাহার ও দলীয় সকল পদ ফিরে পেতে পারেন এমপি মান্নানের পুত্র সজিব 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ  

বহিষ্কারাদেশ প্রত্যাহার ও দলীয় পদ ফিরে পেতে পারেন নারায়ণগঞ্জ-৩ আসনের  এমপি আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব।

বুধবার (৮ জুলাই) জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, সজীবের বিরুদ্ধে দলীয়ভাবে অভ্যন্তরীণ তদন্ত চলছে। তদন্তে যদি নির্দোষ প্রমাণ হয় এবং সে (সজীব) যদি আবেদন করে তাহলে অবশ্যই দল সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।

যুবদল সভাপতি বলেন, এখানে রাষ্ট্রের দৃষ্টি ভঙ্গি পরিস্কার। কেউ এমপি পুত্র হোক বা যেই হোক, কেউই জবাবদিহিতার উর্ধ্বে নয়।

প্রসাশন যাকেই প্রয়োজন মনে করবে তাকে জিজ্ঞাসাবাদ করবে অথবা আইনের আওতায় নিবে।  প্রসাশন মনে করেছে তাকে জিজ্ঞাসাবাদ করেছে।  অভিযোগ যথাযথ হয়নি তাই ছেড়ে দিয়েছে। এখন কেউ যদি অভিযোগ না করে, তাহলেত তাকে (সজীব) আটকে রাখতে পারবেনা।

এসময় যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, অভিযোগ উঠার সাথে সাথেই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে তদন্তের স্বার্থে। দলের ইমেজ যেন ক্ষুন্ন না হয় সেজন্য দল থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

উল্লেখ্য চাঁদাবাজিসহ বেশ কয়েকটি অভিযোগে  গত ২১ জুন (রোববার) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে খাইরুল ইসলাম সজীবকে হেফাজতে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে পরদিন ছেড়ে দেয় তাকে।

ঐদিনই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলীয় পদ (যুগ্ম আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলা যুবদল) থেকে বহিষ্কার করা হয় তাকে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।