, , ,
শিরোনামঃ
অনগ্রসর জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে মানবিক রাষ্ট্র গঠন সম্ভব নয়: ডিসি জাহিদুল নারায়ণগঞ্জে বিডিএস অবহিতকরণ সভায় ড্রোনের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে হবে জমি জরিপ:ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জ থানা পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কিছু শিল্পগোষ্ঠী ও কর্পোরেট মাফিয়া চক্রের টার্গেটে এমপি মান্নান ও পুত্র সজিব নারায়ণগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন ডিসি রায়হান কবির সোনারগাঁওয়ে দালালের খপ্পরে ৬ যুবক, লিবিয়ায় নিয়ে নির্যাতন, ক্ষতিপূরণ দাবি নারায়ণগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা  নারায়ণগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মাইকিং করে সড়ক প্রচারে জেলা তথ্য অফিস উৎসবে নিত্যপণ্যের দাম কমিয়ে চট্টগ্রামে নতুন দৃষ্টান্ত স্থাপন করায় সর্ব মহলে প্রশংসিত ডিসি জাহিদ নিজে খারাপ থেকে অন্যকে শাসন করার সুযোগ জাতীয়তাবাদী দলে নেই: রাজীব

কিছু শিল্পগোষ্ঠী ও কর্পোরেট মাফিয়া চক্রের টার্গেটে এমপি মান্নান ও পুত্র সজিব

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বর্তমানে এক গভীর ষড়যন্ত্রের মোকাবিলা করছেন। স্থানীয় সূত্র ও দলীয় নেতাকর্মীদের দাবি, সোনারগাঁয়ের কৃষি জমি ও মেঘনা নদী দখলের লক্ষ্যে তৎপর কিছু শিল্পগোষ্ঠী ও কর্পোরেট মাফিয়াচক্র তাকে ‘বড় বাধা’ মনে করে বিভিন্ন মাধ্যমে ঘায়েল করার অপচেষ্টা চালাচ্ছে।

ভুক্তভোগী ও দলীয় নেতাকর্মীদের ভাষ্যমতে, মেঘনা তীরবর্তী ও কৃষি জমি জবরদখলের ক্ষেত্রে যারা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দাপুটে সুবিধা পেয়েছিল, সেই শিল্পগোষ্ঠীগুলো বর্তমান সরকারের অধীনেও তাদের প্রভাব বজায় রাখতে চায়। কিন্তু এমপি মান্নান এসব অবৈধ দখলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় মাফিয়াচক্রটি তাকে ম্যানেজ করতে ব্যর্থ হয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার মিশনে নেমেছে। এই লক্ষ্যে তারা মিডিয়া ট্রায়াল এবং কিছু অসাধু গণমাধ্যমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

এমপি মান্নানের রাজনৈতিক শক্তিকে দুর্বল করতে তার ছেলে জেলা যুবদল নেতা খাইরুল ইসলাম সজীবকে প্রধান টার্গেট করা হয়েছে। ‘বায়বীয়’ অভিযোগের দোহাই দিয়ে বিভিন্ন সময় আইন-শৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে এই মাফিয়া চক্রটি। তবে ডিবি ও নারায়ণগঞ্জ জেলা পুলিশের কয়েক দফা তদন্ত ও জিজ্ঞাসাবাদে সজীবের বিরুদ্ধে কোনো অভিযোগের সত্যতা মেলেনি। এরপরেও সেই বিষয়টিকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

নেতাকর্মীরা আক্ষেপ করে জানান, কেবল বহিরাগত মাফিয়াই নয়, বিএনপির স্থানীয় কিছু হিংসুটে নেতাও এই ষড়যন্ত্রের সাথে যুক্ত। বিগত জাতীয় নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়ার সময় যারা মান্নানের প্রার্থী হওয়ার বিরোধিতা করেছিলেন, তারাই এখন কর্পোরেট মাফিয়াদের সাথে আঁতাত করে এবং অর্থের বিনিময়ে প্রচার মাধ্যম ব্যবহার করে এমপি ও তার ঘনিষ্ঠ সহযোগীদের বিতর্কিত করার চেষ্টা করছেন।

এমপি আজহারুল ইসলাম মান্নানের রাজনৈতিক জীবন পর্যালোচনায় দেখা যায়, দীর্ঘ সাড়ে ১৭ বছর ধরে তিনি সোনারগাঁয়ে বিএনপির হাল ধরে রেখেছেন। ১/১১-এর সময় থেকে শুরু করে বিগত আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের দুঃসময়ে তিনি ছিলেন রাজপথের অগ্রভাগের নেতা। তিনি ও তার পুত্র সজীব ৬০টিরও বেশি রাজনৈতিক মামলার আসামি হয়েছেন। ২০১৪ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েও পুলিশের সাজানো মামলায় বরখাস্ত থেকেছেন ৪ বছরের বেশি সময়। সরকারি দলের সাথে আপস না করে দলকে সুসংগঠিত রাখাই ছিল তার মূল লক্ষ্য।

​জেলা ও মহানগর বিএনপির কার্যালয় নির্মাণে ব্যক্তিগত অর্থায়নসহ কঠিন সময়ে নেতাকর্মীদের জামিন ও পরিবারের খরচ বহন করে তিনি সোনারগাঁয়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রকৃত অভিভাবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

এমপি মান্নানের ঘনিষ্ঠ সহযোগী সেলিম হোসেন দিপু, বিএম ডালিম ও মাসুম রানাসহ অন্যান্য নেতাকর্মীরা জানান, যারা হাসিনা সরকারের আমলে নিরাপদে ছিলেন এবং পুলিশি হয়রানির শিকার হননি, তারা আজ মান্নানের বিরুদ্ধে মাঠে নেমেছেন। স্থানীয় বিএনপির তৃণমূল নেতাকর্মীরা এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানিয়েছেন এবং অবিলম্বে অপপ্রচারের বিরুদ্ধে দলীয় ও প্রশাসনিক কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

​সোনারগাঁয়ের সচেতন মহলের মতে, একজন পরীক্ষিত ও ত্যাগী নেতার বিরুদ্ধে শিল্পগোষ্ঠী ও কিছু স্বার্থান্বেষী মহলের এই অপতৎপরতা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। বিষয়টি নিয়ে দলের কেন্দ্রীয় ও জেলা শীর্ষ নেতৃত্বের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সোনারগাঁয়ের সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীরা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।