, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন ডিসি রায়হান কবির সোনারগাঁওয়ে দালালের খপ্পরে ৬ যুবক, লিবিয়ায় নিয়ে নির্যাতন, ক্ষতিপূরণ দাবি নারায়ণগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা  নারায়ণগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মাইকিং করে সড়ক প্রচারে জেলা তথ্য অফিস উৎসবে নিত্যপণ্যের দাম কমিয়ে চট্টগ্রামে নতুন দৃষ্টান্ত স্থাপন করায় সর্ব মহলে প্রশংসিত ডিসি জাহিদ নিজে খারাপ থেকে অন্যকে শাসন করার সুযোগ জাতীয়তাবাদী দলে নেই: রাজীব পোস্ট বাজেট সিম্পোজিয়াম-এ একজন বিশিষ্ট প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করেন বিকেএমইএ সভাপতি হাতেম সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ১৩০ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা নারায়ণগঞ্জের আদালত চত্বর থেকে চুরি হওয়া প্রাইভেট কার উদ্ধার ; সংঘবদ্ধ চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার  ক্যাডেট এএসআই (নি:) পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত : এসপি মিজানুর রহমান মুন্সী

সোনারগাঁওয়ে দালালের খপ্পরে ৬ যুবক, লিবিয়ায় নিয়ে নির্যাতন, ক্ষতিপূরণ দাবি

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

নিজস্ব প্রতিবেদক : সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়নের বাংলাবাজার এলাকার চেঙ্গাকান্দি গ্রামের মোঃ নবীন হোসেনের ছেলে মোঃ আনোয়ার হোসনের মাধ্যমে হামছাদী ও ভালুয়া দীঘিরপাড় এলাকার উদীয়মান ৬ যুবককে উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে লিবিয়া নিয়ে যায়। সেখানে নিয়ে তাদের কোন কাজকর্মের ব্যবস্থা না করে তাদেরকে একটি বদ্ধ ঘরে আটকে রেখে বিভিন্নভাবে হয়রানি করে। তাদের প্রত্যেকের কাছ থেকে ৪ লাখ ৫০ হাজার টাকা করে নিয়ে তাদেরকে জিম্মি করে রেখেছিল প্রায় আড়াই বছর। তারা মৃত অবস্থায় পতিত হলে তাদেরকে দেশে পাঠানোর কোন উদ্যোগীই ছিল না। তিলে তিলে মেরে ফেলার উদ্দেশ্য ছিল। ভাগ্যক্রমে তারা সরকারি খরচের মাধ্যমে বাংলাদেশে ফিরে আসেন।

জানা যায়, উপজেলার সনমান্দী ইউপির বাংলাবাজার এলাকার চেঙ্গাকান্দি গ্রামের নবীন হোসেনের ৩ ছেলে মিলে এলাকার গরিব অসহায় লোকদের উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে তারা লিভিয়া নিয়ে যায়। সেখানে নবীন হোসেনের দুই ছেলে ইমাম হোসেন ও কবির হোসেন তাদেরকে ঘরে আটকে রেখে জিম্মি করে বিভিন্ন নির্যাতন চালাতো। কোন কাজকর্ম তারা দিত না। সম্পূর্ণ দিনের মধ্যে এক বেলা খাবার দিত। এভাবে অনেক লোক জিমি করে তারা আটকে রাখতো। প্রত্যেক লোক থেকে তারা প্রায় চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে নিয়ে যেত। এভাবে মানব পাচারকারী দালালেরা কোটি টাকা ইনকাম করে এলাকায় ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করেন এবং বিঘায় বিঘায় জমি ক্রয় করেন।

ভুক্তভোগীরা দেশে এসে তাদের কাছে বিভিন্ন নির্যাতনের কথা বলে ক্ষতিপূরণ দাবি করলে তারা বিভিন্ন হুমকি ধামকি দিয়ে ও চাঁদাবাজির মামলার ভয় দেখিয়ে দাবিয়ে রাখার চেষ্টা করে। ভুক্তভোগীরা হলেন- মোঃ জাহাঙ্গীর হোসেন (৪৭), পিতাঃ হাফেজ, হামছাদি, ২) রাকিব (২৬), পিতাঃ রফিকুল ইসলাম, ৩) মোঃ সাইদুর রহমান (৩০), পিতাঃ আব্দুল বাতেন, ৪) মাহবুবুর রহমান (৩২), পিতাঃ মোহাম্মদ আলী, হামছাদি, ৫) সাইদুল ইসলাম (২৩), পিতাঃ গাফফার, বালুয়াদিঘিরপাড়, সর্ব থানাঃ সোনারগাঁও, ৬) কামরুল ইসলাম (২৮), পিতাঃ আব্দুল হাকিম, ধামগর, বন্দর।

নিরুপায় হয়ে ক্ষতিপূরণের দাবিতে ভুক্তভোগীরা সোনারগাঁও থানায় মোঃ আনোয়ার, ইমাম হোসেন ও কবির হোসেন সহ তিনজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে আদালতে মামলা করার পরামর্শ দেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।