, , ,
শিরোনামঃ
পোস্ট বাজেট সিম্পোজিয়াম-এ একজন বিশিষ্ট প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করেন বিকেএমইএ সভাপতি হাতেম সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ১৩০ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা নারায়ণগঞ্জের আদালত চত্বর থেকে চুরি হওয়া প্রাইভেট কার উদ্ধার ; সংঘবদ্ধ চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার  ক্যাডেট এএসআই (নি:) পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত : এসপি মিজানুর রহমান মুন্সী নারায়ণগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন ডিসি মো. রায়হান কবির আড়াইহাজারের বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনে ডিসি রায়হান কবির আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স:ডিসি রায়হান কবির জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট এর গৌরব অর্জন করায় অবন্তিকা দত্তকে সদর ইউএনও’র অভিনন্দন বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রেস ব্রিফিং এ “মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত অত্যন্ত জরুরি: :ডিসি রায়হান কবির

নারায়ণগঞ্জের আদালত চত্বর থেকে চুরি হওয়া প্রাইভেট কার উদ্ধার ; সংঘবদ্ধ চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জের আদালত চত্বর থেকে চুরি হওয়া একটি প্রাইভেট কার উদ্ধারের ঘটনায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার নাঙ্গলকোট থেকে চুরি হওয়া একটি গাড়িসহ মোট তিনটি চোরাই গাড়ি উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ জুন) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি।

গ্রেপ্তারকৃতরা হলেন মুক্তার হোসেন (৪৮), মো. মোমিনুর রহমান ওরফে লিটন (৪২) এবং আলাউদ্দিন (৩৬)।

পুলিশ সুপার জানান, গত ২২ জুন মোহাম্মদ আরিফ তার ব্যবহৃত ২০০৬ মডেলের টয়োটা এক্স করোলা (রেজিস্ট্রেশন নম্বর- ঢাকা মেট্রো গ-৩১-২৬২৬) নতুন জজ কোর্টসংলগ্ন পার্কিংয়ে রেখে নাস্তা করতে যান। ফিরে এসে গাড়িটি না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, গত ২৫ জুন রাতে ফতুল্লার দেলপাড়া চিতাশাল এলাকা থেকে মুক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২৬ জুন ভোরে কুমিল্লার নাঙ্গলকোট এলাকায় অভিযান চালিয়ে মোমিনুর রহমান ও আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার নাঙ্গলকোট থেকে চুরি হওয়া একটি গাড়িসহ মোট তিনটি চোরাই গাড়ি উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে এর আগেও একাধিক চুরি ও মাদক মামলা রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা একটি সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের সদস্য। চক্রটি বিভিন্ন এলাকা থেকে গাড়ি চুরি করে অন্য জেলায় নিয়ে বিক্রি করত।

তিনি বলেন, এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।