, , ,
শিরোনামঃ
আড়াইহাজারের বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনে ডিসি রায়হান কবির আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স:ডিসি রায়হান কবির জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট এর গৌরব অর্জন করায় অবন্তিকা দত্তকে সদর ইউএনও’র অভিনন্দন বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রেস ব্রিফিং এ “মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত অত্যন্ত জরুরি: :ডিসি রায়হান কবির এইচএসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে চাপ নয়, আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দাও: ডিসি রায়হান কবির মহানগর যুবদলের প্রতিবাদ মিছিলে আবুল বাসার বাদশা ও অনি’র নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান চাকরির প্রলোভন দেখিয়ে চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে অস্ত্র ; চক্রের চার সদস্য গ্রেপ্তার  ডিশ ব্যবসায়ী নাসির হত্যা বিচারের দাবিতে স্বজন ও এলাকাবাসীর রাস্তা অবরোধ ও বিক্ষোভ  আওয়ামীলীগের অপপ্রচার ষড়যন্ত্রের প্রতিবাদে সজল-সাহেদের নেতৃত্বে বিশাল মিছিল 

আড়াইহাজারের বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনে ডিসি রায়হান কবির

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

নাগরিক সেবার মান নিশ্চিত করতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির আড়াইহাজার উপজেলার ৬টি সরকারি দপ্তর আকস্মিক পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার দিনব্যাপী সফরকালে তিনি সেবাদান পদ্ধতি পর্যবেক্ষণ করেন এবং জনগণকে দুর্নীতিমুক্ত ও সহজে সেবা প্রদানের লক্ষ্যে কঠোর দিকনির্দেশনা দেন।

পরিদর্শন করা দপ্তরগুলো হলো উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা ভূমি অফিস, আড়াইহাজার থানা, মাহমুদপুর ইউনিয়ন পরিষদ, মাহমুদপুর ইউনিয়ন ভূমি অফিস এবং মাহমুদপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার। সফরসূচিতে অন্তর্ভুক্ত অন্যান্য সরকারি দপ্তরও তিনি ঘুরে দেখেন।

পরিদর্শনকালে ডিসি রায়হান কবির প্রতিটি দপ্তরের সেবা প্রদান প্রক্রিয়া, রেকর্ডপত্র, হাজিরা খাতা ও অভিযোগ বাক্স যাচাই করেন। তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে সেবা গ্রহীতাদের ভোগান্তির বিষয়গুলো জানতে চান।

তিনি বলেন, সরকারি অফিস জনগণের সেবার জন্যই। কোনো নাগরিক যেন হয়রানি, দালাল বা দুর্নীতির শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে। সেবা সহজ, স্বচ্ছ ও সময়মতো দিতে হবে। দালালের মাধ্যমে কাজ করানোর কোনো সুযোগ থাকবে না। অনিয়ম পেলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শন শেষে ডিসি আড়াইহাজার উপজেলায় আয়োজিত কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি আইনশৃঙ্খলা, ভূমি সেবা, শিক্ষা, স্বাস্থ্য ও মাদক প্রতিরোধে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি উপজেলা প্রশাসনকে নির্দেশ দেন, সপ্তাহে অন্তত একদিন জনগণের অভিযোগ শুনতে ‘ওপেন হাউজ ডে’ চালু করতে হবে। ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদে সেবার চার্ট টাঙিয়ে রাখতে হবে, যাতে সেবাগ্রহীতা সহজে জানতে পারেন কোন সেবার ফি কত।

পরিদর্শন ও মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মাহমুদপুর ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের প্রধান ও স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ আড়াই হাজার উপজেলার বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।