, , ,
শিরোনামঃ
কেউ চান মাথা গোঁজার ঠাঁই, কেউ চিকিৎসার টাকা—গণশুনানিতে পাশে দাঁড়ালেন মানবিক ডিসি জাহিদ যশোর আবাসিক হোটেলে অভিযান, দুই নারীসহ ১০ জন আটক চাকুরিচ্যুতি থেকে কারাবরণ, তবুও মচকাননি ডা. মজিবুর রহমান যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জে আর্ন্তজাতিক যুব দিবস পালিত কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল তিন তরুণী সিদ্ধিরগঞ্জে হিযবুত তাওহীদের কার্যক্রম বন্ধের দাবিতে ইমাম-ওলামা ঐক্য পরিষদের সেমিনার শব্দদূষণবিরোধী অভিযান চালিয়ে তিনটি যানবাহনকে জরিমানা  নারায়ণগঞ্জে বেশিরভাগ এলাকায় তীব্র গ্যাস সংকট, ভোগান্তি  আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক সহ মাদক-কিশোর গ্যাং নির্মূলে সফলতায় সর্ব মহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান মুন্সী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ ঘুষমুক্ত ভূমি সেবায় নজির স্থাপনে সর্বমহলে প্রশংসিত ডিসি মো: রায়হান কবির

নারায়ণগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

একটাই লক্ষ্য হতে হবে দক্ষ” এ-ই প্রতিপাদ্যকে ধারন করে নারায়ণগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজ এর আয়োজনে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬।

শনিবার (২৭ জুন) বিকাল ৩টায় শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে এই বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ সালের পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আমিনুল হক’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব।

নারায়ণগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের ইন্সট্রাক্টর ইংলিশ শিক্ষক জোহরা বীনতে আবেদীন ও ও-ই কলেজের ইন্সট্রাক্টর পদার্থ বিভাগের শিক্ষক মিনহাজুল ইসলাম ভূঁইয়া’র সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিক্ষা প্রতিষ্ঠানের চীফ ইন্সট্রাক্টর মোঃ বোরহান উদ্দিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- ও-ই প্রতিষ্ঠানটির চীফ ইন্সট্রাক্টর জেবুন নাহার।

প্রধান অতিথির বক্তব্যে মাশুকুল ইসলাম রাজীব বলেন- সামনে নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য, যে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তার আওতায় নারায়ণগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের সার্বিক উন্নয়ন করা হবে। আমি চাই, নারায়ণগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজ বাংলাদেশের সেরা কারিগরী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হোক।

তিনি শিক্ষকদের উদ্দেশ্য করে আরও বলেন- শিক্ষার্থীদের নৈতিক চরিত্র, নীতি বোধ, আদর্শ বোধ এবং নিয়ম-শৃঙ্খলার প্রতি তারা কতটা সচেতন ও অনুগত, তা পর্যবেক্ষণ ও সঠিকভাবে গড়ে তোলার দায়িত্ব অভিভাবকদের পাশাপাশী শিক্ষকদের উপরও বর্তায়।

অনুষ্ঠানের সভাপতি ও-ই প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আমিনুল হক বলেন- শুধু লেখা-পড়াই নয়, শিক্ষার্থীদের মেধা বিকাশ, মানসিক উৎকর্ষ এবং নৈতিক চরিত্র গড়ে তোলার লক্ষ্যে, আমরা প্রতিবছর এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে থাকি।

তিনি আরও বলেন- শুধু সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে, দেশের কর্মসংস্থানের চাহিদা পূরণ করা সম্ভব নয়। তা-ই প্রত্যেক মানুষকে দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল হয়ে উপার্জনের সক্ষমতা গড়ে তুলতে হবে।
আলোচনা শেষে ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় স্থানীয় এলাকার গণ্যমাণ্য ব্যক্তি, শিক্ষার্থী ও শিক্ষার্থীদের অভিভাবকগন উপস্থিত ছিলেন।  পরিশেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।