, , ,
শিরোনামঃ
ফতুল্লা লঞ্চঘাটে বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ট্রলারডুবি: নিখোঁজের দুদিন পর একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার টেন্ডারবাজি কমিয়ে দলীয় কর্মকাণ্ডে সতর্ক হওয়ার আহ্বান রানা’র পরিকল্পিত সন্ত্রাসের অভিযোগে নারায়ণগঞ্জে তিন সংগঠনের বিক্ষোভ পাড়া-মহল্লায় বিশৃঙ্খলা রোধে সক্রিয় থাকার আহ্বান আবুল কাউসার আশার সোনারগাঁয়ে ট্রলারডুবি: উদ্ধার অভিযান পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান ঘাপটি মেরে থাকা সুবিধাবাদীদের বিষয়ে সতর্ক থাকতে হবে: এমপি আবুল কালাম সাইফুল ইসলাম আপনের নেতৃত্বে নারায়ণগঞ্জ সদর থানা যুবদলের বিক্ষোভ মিছিল সাখাওয়াতের হুঁশিয়ারি: ‘দিল্লি নয়, পিন্ডি নয়—সবার আগে বাংলাদেশ’ সোনারগাঁ উপজেলা এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন

ফতুল্লা লঞ্চঘাটে বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা লঞ্চঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতনামা এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পাগলা নৌ পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নদীর পাড়ে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয় পথচারীরা। পরে তারা পুলিশকে খবর দিলে পাগলা নৌ পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর (এসআই) মো. মিলন বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্যক্তির পরনে ছিল কালো রঙের শার্ট ও কালো রঙের প্যান্ট। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পাগলা নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, পরিচয় শনাক্তের পর এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।