, , ,
শিরোনামঃ
অপরাধ করেছে বলেই শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন- নাসিক প্রশাসক এড.সাখাওয়াত সোনারগাঁয়ে মেঘনায় ঝড়ে ট্রলারডুবি, নারী নিহত; একই পরিবারের ৪ জন নিখোঁজ সোনারগাঁয়ে ৬ কেজি গাঁজাসহ বিভিন্ন মামলায় ১২ জন গ্রেপ্তার  পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের অভিযোগে ১৬ জন গ্রেপ্তার চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার কৃষকদল নেতা ফয়সাল ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন থেকেও বহিষ্কার সোনারগাঁওয়ে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মানবিক সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মাসুকুল ইসলাম রাজীবের অসদাচরণ ও দীর্ঘদিন অনুপস্থিতি: নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল বরখাস্ত রিয়া গোপ স্টেডিয়াম পুনরুজ্জীবন, ওসমানী পৌর স্টেডিয়াম হবে আন্তর্জাতিক স্পোর্টস কমপ্লেক্স

ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের অভিযোগে ১৬ জন গ্রেপ্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

ফতুল্লা প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কার্যক্রম পরিচালনা, প্রচার-প্রচারণা এবং সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময় কয়েকজন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৫টা ৫০ মিনিটে ফতুল্লা মডেল থানার ইসদাইর ওসমানী পৌর স্টেডিয়ামের সামনে পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতা ও সরকারবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় ফতুল্লা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে কয়েকজনের একত্রিত হওয়ার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানে ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে এসআই জহিরুল, এসআই মফিজ, এএসআই জহির, এএসআই জুয়েলসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় ১৬ জনকে আটক করা হয়। এ সময় আরও কয়েকজন পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন—ফতুল্লার গলাচিপা এলাকার মো. রাজু (৩৯), পূর্ব ইসদাইর এলাকার মো. সিয়াম (২২), মো. রাসেল বাবু (৩৫), কুমিল্লার জয় দাস (২৫), আড়াইহাজারের মো. মেহেদী হাসান (২১), সিদ্ধিরগঞ্জের মো. লিটন (৪২), কায়েমপুর এলাকার মো. হুমায়ন আহম্মেদ (৪০), পূর্ব ইসদাইরের মো. দিন ইসলাম নয়ন (২১), রাজশাহীর মো. সুমন (২০), গাইবান্ধার মো. সিফাত (২১), মাদারীপুরের মো. হাসান জামিল (২১), সুনামগঞ্জের মেহেদী হাসান মাহিন (২০) এবং সিলেটের মো. জাহাঙ্গীর আলম (২৩)।

এ ছাড়া ১৭ ও ১৬ বছর বয়সী আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পূর্ণ পরিচয় প্রকাশ করা হয়নি।

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনা, প্রচার-প্রচারণা, একত্রিত হয়ে সরকারবিরোধী কর্মকাণ্ড এবং অপরাধ সংঘটনের চেষ্টার অভিযোগ রয়েছে।

এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর প্রযোজ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে পলাতকদের গ্রেপ্তারে ফতুল্লা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নাশকতা ও সহিংসতা প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।