, , ,
শিরোনামঃ
মানবিক সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মাসুকুল ইসলাম রাজীবের অসদাচরণ ও দীর্ঘদিন অনুপস্থিতি: নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল বরখাস্ত রিয়া গোপ স্টেডিয়াম পুনরুজ্জীবন, ওসমানী পৌর স্টেডিয়াম হবে আন্তর্জাতিক স্পোর্টস কমপ্লেক্স পোশাক খাতের সমস্যা সমাধানে বিজিএমইএ-বিকেএমইএসহ সব অংশীজনকে একসঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির লিবিয়ায় বাংলাদেশি শ্রমিককে অপহরণ করে নির্যাতন, নারায়ণগঞ্জে গ্রেপ্তার ২ রূপগঞ্জে সিরাজগঞ্জ ফিনিশিং মিলে ভয়াবহ আগুন, দেড় কোটি টাকার মালামাল ক্ষতির দাবি সোনারগাঁওয়ে ৩৫ বোতল স্কাফসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১৮মামলার আসামী কুত্তা শ্রাবণ ও তার তিন সহযোগীকে পিস্তলসহ গ্রেফতার রূপগঞ্জের ভায়েলা-মিয়াবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করার দাবিতে মানববন্ধন ফতুল্লায় স্ত্রীকে ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা

মানবিক সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মাসুকুল ইসলাম রাজীবের

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সামাজিক অবক্ষয় রোধ, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব

বুধবার (২৩ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ মিলনায়তনে মানব কল্যাণ পরিষদের বার্ষিক সাধারণ সভা, গুণিজন সংবর্ধনা ও মানবিক উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া। প্রধান অতিথির বক্তব্যে মাসুকুল ইসলাম রাজীব বলেন, সমাজ ও মানুষের কল্যাণে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। সামাজিক অবক্ষয় রোধে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মানবিক মূল্যবোধকে সামনে রেখে মানুষের পাশে দাঁড়ানোর সংস্কৃতি আরও জোরদার করতে হবে।

তিনি বলেন, নারায়ণগঞ্জের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি একটি সুন্দর, নিরাপদ ও মানবিক সমাজ গঠনে সামাজিক সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ধরনের সংগঠনের ইতিবাচক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করার মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মামুন। তিনি সামাজিক অবক্ষয় ও মাদকবিরোধী কার্যক্রমে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ড প্রশাসক সহায়তা কমিটির সভাপতি মো. সাগর প্রধান, ঢাকা ইয়ুথ ক্লাবের সভাপতি ও শ্রেষ্ঠ সংগঠক সোহাগ মহাজন, রন্ধনশিল্পী ও নারী উদ্যোক্তা হাসিনা আনছার, পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শরিফুল হাসান রোকন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির সদস্য মো. সোহেল।

মানব কল্যাণ পরিষদের স্বাস্থ্য বিষয়ক সচিব কাজী ইমরুল কায়েসের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের মূল প্রতিপাদ্য তুলে ধরেন মহাসচিব মো. নিজাম উদ্দিন ও ভাইস চেয়ারম্যান মাহবুব রহমান চৌধুরী (স্বপন)। অর্থ সচিব শাহাদাত হোসেন তৌহিদের স্বাগত বক্তব্যের পর নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. আমিনুল হককে নিয়ে আলোচনা করেন বাংলা টিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার ও সংগঠনের আজীবন সদস্য কাজী সাঈদ।

অনুষ্ঠানে অবসরজনিত বিদায় উপলক্ষে অধ্যক্ষ প্রকৌশলী মো. আমিনুল হককে সংবর্ধনা ও স্মারক প্রদান করা হয়। এছাড়া মানব কল্যাণ পরিষদের আইন বিষয়ক সচিব অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান মাসুম নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।

স্বেচ্ছাসেবক সদস্য ও নারী উদ্যোক্তা শারমিন আক্তার খাদিজা এবং শিক্ষা বিষয়ক সচিব নুসরাত হোসেন নিশু যুব উন্নয়ন অধিদপ্তর থেকে সফল আত্মকর্মী হিসেবে পুরস্কার অর্জন করায় তাদেরও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী নারী উদ্যোক্তা শাওলিন আমিন খান (রিফাহ খান)কেও পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানের শেষপর্বে আনন্দ-উৎসব ও সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ২০২৬-২৮ সেশনের জন্য সর্বসম্মতিক্রমে ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ এবং ৭ সদস্যবিশিষ্ট স্থায়ী পরিষদ গঠন করা হয়। পরে সংগঠনের সদস্য ও কর্মীদের মধ্যে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

পরিশেষে দেশ, জাতি ও সকলের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাইতুল ফালাহ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শফিউদ্দিন আহম্মেদ সিরাজী।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।