নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ফতুল্লায় ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সাব্বির হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে ফতুল্লা থানাধীন চর কাশিপুর এলাকার শামসুল হকের মোড় থেকে ডিগ্রীরচর ঘাটে যাওয়ার সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার সাব্বির হোসেন ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকার বাসিন্দা। তিনি মো. সিদ্দিকুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এএসআই (নিঃ) মো. আব্দুল হামিদ খাঁনের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় চর কাশিপুরের শামসুল হকের মোড় থেকে ডিগ্রীরচর ঘাটগামী সড়কে মো. মামুনের অটোরিকশা গ্যারেজের সামনে পাকা রাস্তা থেকে সাব্বিরকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৮২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply