, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৮৮ জন গ্রেপ্তার যুবলীগ নেতাকে ছাড়াতে থানায় বিএনপি নেত্রী নুরুন নাহার, উঠেছে তদবিরের অভিযোগ সরকারি জমির এক ইঞ্চিও দখলে থাকতে দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল আড়াইহাজারে থানায় খাবার দিতে গিয়ে যুবককে মারধরের অভিযোগ, পা ভাঙার দাবি বন্দরে ছিনতাইয়ের ঘটনায় টুটুল হত্যা: মামলার অন্যতম আসামি তাফসীর গ্রেপ্তার চাষাঢ়ায় ১২০ কোটি টাকায় নির্মিত হবে ১১ তলা শহীদ জিয়া হল আড়াইহাজারে বায়ুদূষণের দায়ে একটি টেক্সটাইল কারখানাকে এক লাখ টাকা জরিমানা সিদ্ধিরগঞ্জে সন্ত্রাস বিরোধী মামলার আসামি সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬ ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে অটোরিকশার গ্যারেজগুলোতে ডিপিডিসির অভিযান 

সরকারি জমির এক ইঞ্চিও দখলে থাকতে দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, সরকারি জমি দখল করে রাখা ব্যক্তিদের কাছ থেকে তা পুনরুদ্ধার করা হবে। সরকারের এক ইঞ্চি জমিও কোনো দখলদারের নিয়ন্ত্রণে থাকতে দেওয়া হবে না।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌর অডিটোরিয়ামে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানাগার উপকরণ, নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন এবং বিশুদ্ধ পানি সরবরাহের জন্য সাবমারসিবল পাম্প বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই অনুষ্ঠানে পৌর শিশু পার্কের আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, “সরকারের এক ইঞ্চি জমিও কোনো দখলদারের আয়ত্তে থাকতে দেওয়া হবে না। সরকারি জমি উদ্ধার করে জনগণের কল্যাণে এবং সরকারি কাজে ব্যবহার করা হবে।”

ভূমি মন্ত্রণালয়ের দীর্ঘদিনের অনিয়ম ও কাজের অনীহার বিষয়ে তিনি বলেন, এসব সমস্যা একদিনে সমাধান করা সম্ভব নয়। তবে বর্তমান সরকার সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কাজ করে যাচ্ছে।

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, “এ সরকার রাতের ভোটের সরকার নয়, এ সরকার গণতান্ত্রিক সরকার। তারেক রহমানের সরকার ১৮ কোটি মানুষের নির্বাচিত সরকার।”

তিনি আরও বলেন, একটি দল অতীতে জান্নাতের টিকিট বিক্রির কথা বলেছিল, কিন্তু তা বিক্রি হয়নি। এখন তারা বাংলাদেশিদের দোজখের পথে নিতে চায়—এমন মন্তব্য করে তিনি বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার চেষ্টা চলছে। এ সময় তিনি অভিযোগ করেন, একাত্তরের পরাজিত শক্তি নতুন করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান হুমায়ুন, সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপনসহ রূপগঞ্জ থানা ও তারাবো পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।