, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জের জন্য বিশেষ মাস্টারপ্ল্যান করা হবে: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৮৮ জন গ্রেপ্তার যুবলীগ নেতাকে ছাড়াতে থানায় বিএনপি নেত্রী নুরুন নাহার, উঠেছে তদবিরের অভিযোগ সরকারি জমির এক ইঞ্চিও দখলে থাকতে দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল আড়াইহাজারে থানায় খাবার দিতে গিয়ে যুবককে মারধরের অভিযোগ, পা ভাঙার দাবি বন্দরে ছিনতাইয়ের ঘটনায় টুটুল হত্যা: মামলার অন্যতম আসামি তাফসীর গ্রেপ্তার চাষাঢ়ায় ১২০ কোটি টাকায় নির্মিত হবে ১১ তলা শহীদ জিয়া হল আড়াইহাজারে বায়ুদূষণের দায়ে একটি টেক্সটাইল কারখানাকে এক লাখ টাকা জরিমানা সিদ্ধিরগঞ্জে সন্ত্রাস বিরোধী মামলার আসামি সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

নারায়ণগঞ্জের জন্য বিশেষ মাস্টারপ্ল্যান করা হবে: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

মো: মিঠুন মিয়া, স্টাফ রিপোর্টার 

নগর উন্নয়ন ও নাগরিক সেবার মান বাড়াতে নারায়ণগঞ্জের জন্য বিশেষ মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী যাকারিয়া তাহের। একই সঙ্গে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (নাডা) বর্তমান সীমানা আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে কি না, সেটিও যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী যাকারিয়া তাহের বলেন, নারায়ণগঞ্জের জন্য স্পেশাল মাস্টারপ্ল্যান করা হবে। নারায়ণগঞ্জের যে সীমানা নির্ধারণ করা হয়েছে, সেটি কীভাবে আরও বাড়ানো যায়, তা আমরা যাচাই করছি। উদ্দেশ্য একটাই—শহরবাসী যেন প্রকৃত সেবা পায়।”

তিনি বলেন, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের আইন বর্তমান সরকারের প্রথম অধিবেশনেই পাস করা হয়েছে। এর মাধ্যমে নারায়ণগঞ্জের পরিকল্পিত নগরায়ণ, অবকাঠামোগত উন্নয়ন এবং নাগরিক সেবা আরও কার্যকরভাবে পরিচালনার সুযোগ তৈরি হয়েছে। এখন আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হচ্ছে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম প্রসঙ্গে মন্ত্রী বলেন, রাজউক যেমন সরকারের একটি অংশ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষও সরকারেরই একটি অংশ। জনগণের জন্য যেটি বেশি কল্যাণকর, সরকার সেটিকেই অগ্রাধিকার দেবে। তবে যেকোনো সরকারি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সব দিক বিবেচনায় নেওয়া হয়।

রাজউকের প্লট বিক্রির সিদ্ধান্ত প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ সিদ্ধান্ত বিগত সরকারের সময়ে নেওয়া হয়নি; অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে রাজউকের চেয়ারম্যানের সঙ্গে তার আলোচনা হয়েছে এবং সিদ্ধান্তটি পর্যালোচনা করা হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর দেখা যায়, রাজউকের আওতাধীন বিশাল এলাকার তুলনায় প্রয়োজনীয় জনবল পর্যাপ্ত নয়। এ কারণে গাজীপুর ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। পৃথক প্রশাসনিক কাঠামো ও প্রয়োজনীয় জনবল থাকলে সংশ্লিষ্ট এলাকার জনগণকে আরও দ্রুত ও কার্যকর সেবা দেওয়া সম্ভব হবে।

সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে যাকারিয়া তাহের বলেন, সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় নাগরিক সেবা সহজীকরণে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি সেবাগুলো ধীরে ধীরে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হচ্ছে। এর ফলে নাগরিকদের হয়রানি কমানোর পাশাপাশি সেবার স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে।

তিনি বলেন, নারায়ণগঞ্জের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে নগরবাসীর প্রয়োজন ও মতামতকে গুরুত্ব দেওয়া হবে। পরিকল্পিত নগরায়ণ, সুশৃঙ্খল অবকাঠামো উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নই হবে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের অন্যতম প্রধান লক্ষ্য।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।