নিউজ ২৪ নারায়ণগঞ্জ
সোনারগাঁও প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে ৩৫ বোতল মাদকদ্রব্য স্কাফ (ESkuf)সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে সোনারগাঁও থানাধীন সোনারগাঁও জাদুঘরের ১ নম্বর গেট থেকে টিপরদীগামী সড়কের টিপরদী এলাকার একটি সাততলা ভবনের সামনে পাকা রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মুন্সিগঞ্জের শ্রীনগর থানার শিংপাড়া এলাকার মৃত সোরহাব মল্লিকের ছেলে আনোয়ার হোসেন মল্লিক (৪৫), বাগেরহাটের শরণখোলা থানার মালিহা রাজাপুর এলাকার বাবুল হোসেনের ছেলে অভি ইসলাম ওরফে ইয়ামিন (২৫) এবং বরিশালের বাকেরগঞ্জ থানার উত্তর চৈতা এলাকার বারেক হাওলাদারের ছেলে মনির হাওলাদার (৩৫)। তাদের মধ্যে আনোয়ার ও মনির বর্তমানে ঢাকায় বসবাস করছিলেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে উপপরিদর্শক (নিরস্ত্র) সালেকুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।
এ সময় গ্রেপ্তার তিনজনের হেফাজতে থাকা একটি কালো প্লাস্টিকের পলিথিনের ব্যাগ থেকে ৩৫ বোতল স্কাফ উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply