, , ,
শিরোনামঃ
সাখাওয়াতের হুঁশিয়ারি: ‘দিল্লি নয়, পিন্ডি নয়—সবার আগে বাংলাদেশ’ সোনারগাঁ উপজেলা এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনসহ বিভিন্ন মামলায় ৯ জন গ্রেপ্তার রূপগঞ্জে ছয় মাংস ব্যবসায়ীকে জরিমানা জাতিসংঘের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় ব্যারিস্টার জাইমা রহমানকে নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ মিয়া চাঁনের অভিনন্দন ও শুভেচ্ছা অপরাধ করেছে বলেই শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন- নাসিক প্রশাসক এড.সাখাওয়াত সোনারগাঁয়ে মেঘনায় ঝড়ে ট্রলারডুবি, নারী নিহত; একই পরিবারের ৪ জন নিখোঁজ সোনারগাঁয়ে ৬ কেজি গাঁজাসহ বিভিন্ন মামলায় ১২ জন গ্রেপ্তার  পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের অভিযোগে ১৬ জন গ্রেপ্তার

জাতিসংঘের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় ব্যারিস্টার জাইমা রহমানকে নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ মিয়া চাঁনের অভিনন্দন ও শুভেচ্ছা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হিসেবে দায়িত্ব পাওয়ায় ব্যারিস্টার জাইমা রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. মিয়া চাঁন।

সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খালিলুর রহমানের কার্যালয়ে জাইমা রহমানকে ‘লিগ্যাল অফিসার’ হিসেবে নিয়োগের তথ্য প্রকাশ করা হয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ওই কার্যালয়ে বিভিন্ন দায়িত্বে ৪০ জন কর্মকর্তা রয়েছেন, যাদের মধ্যে ছয়জন বাংলাদেশি। জাইমা রহমান সেখানে আইনসংক্রান্ত বিষয় দেখভাল করবেন।

অভিনন্দন বার্তায় মো. মিয়া চাঁন বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ দুই ব্যক্তিত্ব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার নাতনি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের এই দায়িত্বপ্রাপ্তি বাংলাদেশের জন্যও একটি উল্লেখযোগ্য বিষয়। তাঁর আইন বিষয়ে শিক্ষা ও পেশাগত অভিজ্ঞতা আন্তর্জাতিক অঙ্গনে কাজে লাগবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম ও রাষ্ট্রগঠনের রাজনৈতিক দর্শন এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের উত্তরাধিকার বহন করে তারেক রহমান বর্তমানে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছেন। তাঁদের পরিবারের নতুন প্রজন্মের একজন সদস্য হিসেবে জাইমা রহমানের আন্তর্জাতিক পর্যায়ে পেশাগত দায়িত্ব পালন বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্যও অনুপ্রেরণার বিষয় হতে পারে।

মিয়া চাঁন আরও বলেন, “জাইমা রহমান তাঁর মেধা, শিক্ষা ও পেশাগত দক্ষতার মাধ্যমে জাতিসংঘের গুরুত্বপূর্ণ এই দায়িত্বে সফলতার সঙ্গে কাজ করবেন—এটাই প্রত্যাশা। তাঁর জন্য রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।”

উল্লেখ্য, জাইমা রহমান কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডনে আইন বিষয়ে পড়াশোনা করেন এবং যুক্তরাজ্যে বার-অ্যাট-ল সম্পন্ন করেন। ২০২৬ সালের জুনে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষার প্রথম ধাপেও উত্তীর্ণ হন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।