, , ,
শিরোনামঃ
সাখাওয়াতের হুঁশিয়ারি: ‘দিল্লি নয়, পিন্ডি নয়—সবার আগে বাংলাদেশ’ সোনারগাঁ উপজেলা এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনসহ বিভিন্ন মামলায় ৯ জন গ্রেপ্তার রূপগঞ্জে ছয় মাংস ব্যবসায়ীকে জরিমানা জাতিসংঘের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় ব্যারিস্টার জাইমা রহমানকে নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ মিয়া চাঁনের অভিনন্দন ও শুভেচ্ছা অপরাধ করেছে বলেই শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন- নাসিক প্রশাসক এড.সাখাওয়াত সোনারগাঁয়ে মেঘনায় ঝড়ে ট্রলারডুবি, নারী নিহত; একই পরিবারের ৪ জন নিখোঁজ সোনারগাঁয়ে ৬ কেজি গাঁজাসহ বিভিন্ন মামলায় ১২ জন গ্রেপ্তার  পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের অভিযোগে ১৬ জন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনসহ বিভিন্ন মামলায় ৯ জন গ্রেপ্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন, অপহরণ ও পরোয়ানাসহ বিভিন্ন মামলায় নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারী ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার নয়জনের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিনজন, সামারি ট্রায়ালের মামলায় তিনজন, বিশেষ ক্ষমতা আইনের মামলায় একজন, অপহরণ মামলায় একজন এবং আদালতের পরোয়ানাভুক্ত একজন আসামি রয়েছেন।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তাররা হলেন—আব্দুর রহমান (৩০), শুভ ইসলাম (২৪) ও সাব্বির আহাম্মেদ ওরফে লাল বাবু (৫৭)।

সামারি ট্রায়ালের মামলায় গ্রেপ্তার করা হয়েছে দ্বীন ইসলাম (৩৬), পাপ্পু (৩০) ও ফরিদকে (২৫)। এছাড়া বিশেষ ক্ষমতা আইনের মামলায় আরিফ (২৬), অপহরণ মামলায় রেজাউল খান রিফাত (২১) এবং পরোয়ানাভুক্ত আসামি আবিয়াত রহমান আজাদ শান্তকে (২৭) গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে থানা পুলিশের পৃথক দল এসব অভিযান পরিচালনা করে।

অভিযান শেষে গ্রেপ্তার নয়জনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।