, , ,
শিরোনামঃ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার সোনারগাঁয়ে ২২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় ১৫ জন গ্রেফতার ডেঙ্গু প্রতিরোধে সোনারগাঁয়ে উপজেলা প্রশাসনের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান লাইসেন্স ছাড়াই ব্যবসা, সোনারগাঁয়ে তিন হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা আড়াইহাজারে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন ডিসি মো. রায়হান কবির প্রধানমন্ত্রীর নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত ফতুল্লা লঞ্চঘাটে বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ট্রলারডুবি: নিখোঁজের দুদিন পর একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার টেন্ডারবাজি কমিয়ে দলীয় কর্মকাণ্ডে সতর্ক হওয়ার আহ্বান রানা’র

সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় ১৫ জন গ্রেফতার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলা, সামারি ট্রায়াল, মাদক, জিআর ও সিআর ওয়ারেন্ট এবং জুয়া আইনের মামলায় ১৫ জনকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জ থানাধীন সুমিলপাড়া বিহারী ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে সন্ত্রাসবিরোধী মামলায় ১ জন, সামারি ট্রায়ালে অভিযুক্ত ৭ জন, ১০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারি, সিআর ও জিআর ওয়ারেন্টভুক্ত ২ জন এবং জুয়া আইনের ৪ ধারায় ৪ জন রয়েছেন।

সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার মো. আরিফ নোমান (৪৭) সানারপাড় বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা। সামারি ট্রায়ালে গ্রেফতাররা হলেন—রফিক (৫০), বাবু মিয়া (২৭), বাদল (৩২), রানা (২৫), ইব্রাহিম (৩২), মো. আমির (৩০) ও সাইদুর রহমান (২২)।

মাদক মামলায় গ্রেফতার মো. সেকান্দর (৪০) সিদ্ধিরগঞ্জের শিমরাইল টেকপাড়া এলাকার বাসিন্দা। এছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে আরিফ নোমান (৪৭) ও হাফেজ (২৭)কে গ্রেফতার করা হয়।

জুয়া আইনের ৪ ধারায় গ্রেফতার চারজন হলেন—নবী উল্লাহ নবু (৫৫), মুনসুর আলী ফিটার (৫০), শাকিল (৩০) ও কাজল মিয়া (৫০)।

সিদ্ধিরগঞ্জ থানা ওসি এমদাদুল হক আরও জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে মাদক ও বিভিন্ন অপরাধ দমনে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।