, , ,
শিরোনামঃ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার সোনারগাঁয়ে ২২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় ১৫ জন গ্রেফতার ডেঙ্গু প্রতিরোধে সোনারগাঁয়ে উপজেলা প্রশাসনের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান লাইসেন্স ছাড়াই ব্যবসা, সোনারগাঁয়ে তিন হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা আড়াইহাজারে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন ডিসি মো. রায়হান কবির প্রধানমন্ত্রীর নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত ফতুল্লা লঞ্চঘাটে বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ট্রলারডুবি: নিখোঁজের দুদিন পর একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার টেন্ডারবাজি কমিয়ে দলীয় কর্মকাণ্ডে সতর্ক হওয়ার আহ্বান রানা’র

সোনারগাঁয়ে ২২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ শামীম (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১২টা ৫ মিনিটে সোনারগাঁ থানাধীন কাঁচপুর ইউনিয়নের কাঁচপুর উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) ওয়াছেক মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।

অভিযানের একপর্যায়ে কাঁচপুর উত্তরপাড়া এলাকায় শামীমের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে ২২ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

থানার নথিপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে জানা যায়, গ্রেপ্তারকৃত শামীমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এর আগেও দুটি মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার শামীমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদকমুক্ত সমাজ গঠনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।