নিউজ ২৪ নারায়ণগঞ্জ
বাংলাদেশ কম্পিউটার এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি (বিসিড্স) পরিচালিত আল হেলাল কম্পিউটার ট্রেনিং সেন্টারের ব্যাচ-৯৩-এর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর ডিআইটি মার্কেটে অবস্থিত প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ব্যাচ-৯৩-এর প্রশিক্ষণার্থীরা অংশ নেন।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন আল হেলাল কম্পিউটার ট্রেনিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শামীমা সুলতানা। এ সময় তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ, ব্যবস্থাপনা ও শৃঙ্খলা পর্যবেক্ষণ করেন। শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি।
পরিদর্শনকালে প্রতিষ্ঠানের ম্যানেজার ও মাস্টার ট্রেইনার মো. মনির হোসেন সানিসহ অন্যান্য কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, প্রশিক্ষণার্থীদের কম্পিউটার শিক্ষায় দক্ষ করে তোলার পাশাপাশি নিয়মিত পরীক্ষা ও মূল্যায়নের মাধ্যমে তাদের জ্ঞান ও ব্যবহারিক সক্ষমতা যাচাই করা হয়। এরই ধারাবাহিকতায় ব্যাচ-৯৩-এর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply