, , ,
শিরোনামঃ
পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান বন্দরে প্রকাশ্যে স্বর্ণের দোকানে ডাকাতি: এক যুবক গ্রেপ্তার, ১৮ ইঞ্চি চাকু উদ্ধার সিদ্ধিরগঞ্জে মৃত শ্রমিক নেতাকর্মীদের স্মরণে দোয়া মাহফিল, আর্থিক সহায়তা প্রদান রাজপথে বিএনপির উপস্থিতি আতঙ্কের নয়, জনগণের নিরাপত্তার জন্য: মাসুকুল ইসলাম রাজীব মাদক-সন্ত্রাস নির্মূলে যে-ই হোক, কোনো ছাড় নেই: এড. সাখাওয়াত ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতে সরকারের সহযোগিতার আশ্বাস মামুন মাহমুদের নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে এনডিএ চেয়ারম্যান রাজীবের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুতের তারে দগ্ধ ৫ ছাত্রী, চারজনের অবস্থা আশঙ্কাজনক রূপগঞ্জে ৮ শতাধিক কৃতি শিক্ষার্থী পেল মেধা বৃত্তি ও সম্মাননা আল হেলাল কম্পিউটার ট্রেনিং সেন্টারের ব্যাচ-৯৩-এর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত

রাজপথে বিএনপির উপস্থিতি আতঙ্কের নয়, জনগণের নিরাপত্তার জন্য: মাসুকুল ইসলাম রাজীব

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশে জনগণের গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে। বর্তমানে নাগরিকদের বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য। এ কারণে বিএনপির নেতাকর্মীদের রাজপথে সক্রিয় উপস্থিতিকে আতঙ্কের কারণ হিসেবে দেখার সুযোগ নেই; বরং সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতেই তারা মাঠে রয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ নগরীর মিশনপাড়া হোসিয়ারি সমিতির সামনে বিক্ষোভ মিছিলের আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে রাজীব বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের পর জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে। কিন্তু একটি মহল সেই গণরায়কে প্রশ্নবিদ্ধ করা এবং দেশের স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, ককটেল বিস্ফোরণ, গণপরিবহনে অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতার মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। এসব কর্মকাণ্ড মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের রাজনৈতিকভাবে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।

তবে আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য নেতাকর্মীদের সতর্ক করে রাজীব বলেন, নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। বিএনপি নেতাকর্মীদের দায়িত্ব হলো পাড়া-মহল্লা ও ওয়ার্ড পর্যায়ে সতর্ক অবস্থান নিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা ও জানমাল রক্ষায় সহযোগিতা করা।

দলীয় শৃঙ্খলা ও সংযত আচরণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন নানা প্রতিকূলতা ও নির্যাতনের মুখোমুখি হলেও উসকানিমূলক কর্মকাণ্ডের পথে যাননি। তাঁর রাজনৈতিক আদর্শ অনুসরণ করে নেতাকর্মীদের বক্তব্য, আচরণ ও কর্মকাণ্ডে সর্বোচ্চ সংযম বজায় রাখতে হবে। এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না, যাতে দল ও সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়।

সমাবেশ শেষে হোসিয়ারি সমিতির সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া ও কালীবাজার হয়ে পুনরায় হোসিয়ারি সমিতির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

কর্মসূচিতে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, সদর থানা কৃষক দলের সাধারণ সম্পাদক রানা মুজিব, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, বিএনপি নেতা মোক্তার হোসেন ভুঁইয়া, জুয়েল প্রধান, টি এইচ তোফা, বাবুল প্রধান, জিলানী ফকির, আরিফুল ইসলাম আরিফ, ছাত্রনেতা খায়রুল কবির মুন্নাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।